ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মাঠের মধ্যে নিম গাছ থেকে আব্দুর রাকিব (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার পাড়ইল ইউনিয়নের রাওতাল গ্রামের মাঠের ভেতর গরু বাধা লাইলনের দড়ি দিয়ে ইউসুফ আলীর ছেলে আব্দুর রাকিবের লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে সবার অগচরে বাড়ী থেকে বের হয়ে মাঠের মধ্যে নিমগাছের ডালের সাথে গরু বাধা লাইলনের রশি দিয়ে গলায় দিয়ে ঝুলে পড়ে। সকালে গ্রামের সাধারণ মানুষ কাজের জন্য মাঠে গিয়ে রাকিবের ঝুলন্ত লাশ দেখতে পায়। সাথে সাথে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এলাকাবাসীর প্রাথমিক ধারণা সে আত্মহত্যা করে। পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করতে পারে।
স্থানীয়রা আরও জানায়, ৩-৪ মাস আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়। তাছাড়া সে নিয়মিত নেশা করতো। এ সমস্ত বিষয় স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে।
লাশটি উদ্ধারকারী নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, গ্রামের পাশের একটি মাঠের মধ্যে নিমগাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। রাকিব নেশা করতো। তাছাড়া কিছুদিন আগে তার সংবাদ ভাঙ্গে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে তিনি আরো বলেন, লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে অধিকতর তদন্ত এবং ময়নাতদন্তে আত্মহত্যার মূল কারণ বেরিয়ে আসবে বলে তিনি জানান।


