IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লিড নিউজ >> সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

ধূমকেতু নিউজ ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তে জহুরুল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচারকালে ভারতীয় দীঘলটারি ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করেন।

আটক জহুরুল উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বারের ছেলে।

জহুরুল ইসলামের সঙ্গীরা জানান, দিবাগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯-এসের কাছে জহুরুল ইসলামসহ ৭-৮ জন গরু পাচারকারী ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

রাত ২টার দিকে ভারত থেকে গরু আনার সময় দেশটির কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা টের পান এবং তাদের ধাওয়া করেন। এ সময় গরু ব্যবসায়ী জহুরুল ইসলামকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

এ ব্যাপারে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তর থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে নেই। গরু আনতে গিয়ে জহুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সেখান থেকে বিএসএফ তাকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930