IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সুপ্রিমকোর্টের আইনজীবীকে মারধর, কাউন্সিলরের নামে মামলা

সুপ্রিমকোর্টের আইনজীবীকে মারধর, কাউন্সিলরের নামে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সুপ্রিমকোর্টের আইনজীবী আনাস কামালের ওপর হামলা চালিয়ে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজুসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার রাতে আইনজীবী আনাস কামালের বড় ভাই ওসমান গনি এ মামলা দায়ের করেন। অন্য অভিযুক্তরা হলেন- কাউন্সিলর রাজু পাটওয়ারীর ভাই বীপু পাটওয়ারী, জহির হোসেন ও নোমানসহ ৫ জন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকায় কাউন্সিলর রাজু ও আইনজীবী কামালদের বাড়ির রাস্তা সংস্কার করা হচ্ছিল। সোমবার সকালে কামালদের জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার সময় বাধা দেওয়া হয়। এতে রাজুর ছোট ভাই বিপুর সঙ্গে কামালের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে বিপু লোকজন নিয়ে ফের কামালের ওপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাটির ভিডিও ধারণ করে টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

ভিডিওতে দেখা যায়- কাউন্সিলর রাজুসহ অভিযুক্তরা কামালকে এলোপাতাড়ি কিলঘুসি দিচ্ছেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি কামালকে বাঁচানোর চেষ্টা করছেন।

কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজু বলেন, কামাল প্রথমে আমার ভাইকে মেরেছে। পরে আমার ভাই তার ওপর হামলা করতে গেলে আমি ছাড়িয়ে দিয়েছি। তখন আমিও মারধরের শিকার হয়। ঘটনার সবগুলোই ভিডিও ধারণ করা হয়েছিল কিন্তু ছোট একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান, বাড়ির সড়কে সংস্কারে সময় নিজেদের জমি দাবি করে আইনজীবী কামাল বাধা দেয়। এতে কাউন্সিলর রাজু পাটওয়ারীর ছোট ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তখন আইনজীবী তাকে চড় থাপ্পড় দেয়। পরবর্তীতে রাজুর ভাইও লোকজন নিয়ে আইনজীবীর ওপর হামলা করে। এ সময় রাজু তাদের ছাড়িয়ে দিতে যায়। তখন রাজুকেও মারধর করা হয় বলে শুনেছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, আইনজীবীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31