IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> খানা-খন্দে ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নিরব কর্তৃপক্ষ

খানা-খন্দে ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নিরব কর্তৃপক্ষ

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোর-লালপুর প্রধান সড়কের লালপুর থেকে ওয়ালিয়া পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কটি দীর্ঘ ১০ বছর সংস্কার না করায় সড়কের পিচ উঠে গিয়ে শত শত বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। যার ফলে এ সড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আর এসব খানা খন্দে পড়ে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কিন্তু সড়কটি পুনঃনির্মাণন বা ভালোভাবে সংস্কারের কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি সড়ক বিভাগ। সড়কের এমন বেহাল দশার কারনে ক্ষোভ প্রকাশ করেছেন সড়কটি দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা। “আর কতো দূঘটনা ঘটলে সড়কটি সংস্কার করা হবে ? এখানে কি কোন জন প্রতিনিধি নেই? এমন প্রশ্ন এলাকাবাসী সহ সড়কে চলাচলকারী ভুক্তভুগিদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ দিনের খানা খন্দ গুলো বৃষ্টির পানিতে পুর্ন হওয়ায় সড়কটি কাঁদায় লুটোপুটি খাচ্ছে। চলাচলের বিকল্প কোন পথ না থাকায় প্রয়োজনের তাগিদে খানাখন্দ ও কাঁদাপানি মাড়িয়ে এই সড়কটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দূঘটনা ঘটছে, দুর্ভোগে পড়ছে পথচারীরা, মাঝে মধ্যেই রাস্তায় বিকল হয়ে পড়ছে যানবাহনগুলো। এতে করে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর তখন সড়ক বিভাগ এসে কয়েকটি ইট, বালু ফেলে তাদের দায়িত্ব শেষ করেন। সড়কের প্রায় সাতটি স্থানে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ইট দিয়ে হেরিং বোন্ড করা রয়েছে দীর্ঘ দিন ধরে। সেগুলোও বর্তমানে খানা খন্দে ভরা। লালপুর বাগাতিপাড়ার জনপ্রতিনিধিদের অবহেলার কারণে সড়কটির এমন দশা যা শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য সচেতন মহলের।

অটোচালক রকি সহ অনেকে বলেন, দীর্ঘ দিন ধরে শুনছি রাস্তটি সংস্কার হবে, কিন্তু বছরের পর বছর পার হলেও সংস্কার না করায় সড়কটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। বৃষ্টি হলেই কাঁদাপানিতে একাকার আর শুকনা মৌসুমে ধুলায় মাখামাখি। মাঝে-মাঝে সড়ক ও জনপথ বিভাগের গাড়ি এসে দায় সারা ভাবে কিছু কিছু ভাঙা স্থানে ইট-বালি ও খোয়া ফেলে যায়। যা এক-দুদিন পরেই উঠে যায়। মিশুক চালক মজনু বলেন, নতুন গাড়ি নিয়ে এই রাস্তায় চলতে গিয়ে এক বছরের মধ্যে দুই বার দূর্ঘটনার কবলে পড়েছি।

ট্রাক চালক শাজাহান বলেন, কি করবো বলেন, এভাবেই চলতে হবে, সবাই নিজের ধান্দায় আছে, জনগনের ভালো করার কেউ নেই।

এ ব্যাপারে নাটোর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী বলেন, বড় কোনো প্রকল্প না থাকায় রাস্তাটি এই মুহুর্তে সংস্কার করা যাচ্ছে না। রাস্তাটির প্রকল্প দেয়া আছে পাশ হলে রাস্তটি পূর্ণ সংস্কার করা হবে। তবে রাস্তাটি সচল রাখার জন্য মেইনটেনেন্সের আওতায় কিছু কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।

এব্যাপারে নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোন সাড়া পাইনি। আশা করি খুব দ্রুত এব্যাপারে একটি সমাধান পাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031