IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাটোরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

নাটোরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে করোনায় আক্রান্ত হয়ে শরিফুল ইসলাম (৬০) নামে এক চাউল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

 

এর আগে গত ১০ জুলাই শরিফুল ইসলামের বাবা আনারুল হকও করোনা উপসর্গে মৃত্যু বরণ করেন। নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মঞ্জুর রহমান ও নিহতের চাচাতো ভাই বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পৌর মেয়র জাকির হোসেন জানান, তার চাচাতো বড় ভাই বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের সম্প্রতি করোনা উপসর্গে নিহত আনারুল হকের ছেলে বনপাড়া বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী শরিফুল ইসলাম গত ১৫ আগষ্ট করোনায় আক্রান্ত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে শরিফুল মারা যান।

 

এদিকে, বনপাড়া বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী শরিফুলের অকাল মৃত্যুতে নাটোর ৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান, পৌর আওয়াামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। সেই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930