IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ১৭ তম জিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা

১৭ তম জিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : দেশের ১৭তম নিবন্ধিত ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প নক্শা ও ট্রেড মার্কস অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত জিআই সনদ নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এই সংবাদে আনন্দ প্রকাশ করেছেন নাটোরের জনসাধারণ। আর এর মাধ্যমে নাটোরের কাঁচাগোল্লার গঠন-স্বাদ-তৈরী প্রণালীর নিজস্ব স্বকীয়তা ধরে রাখলো নাটোর। কাঁচাগোল্লার গঠন আর কেউ চাইলেও পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে না।

জেলা প্রশাসকের অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯শে মার্চ তৎকালীন জেলা প্রশাসক শামীম আহমেদ কাঁচাগোল্লাকে জিআই পণ্য হিসেবে নিবন্ধণের আবেদন করেন। আর শিল্প মন্ত্রণালয় গত ৮ আগস্ট সনদ প্রদান করে।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহম্দে রফিক বাবন বলেন, এই স্বীকৃতির মাধ্যমে নাটোর তার ঐতিহ্যকে পাকাপোক্ত করতে পেরেছে। নাটোর বাসি অত্যন্ত খুশি। এ নিবন্ধণের মাধ্যমে নাটোরের কাঁচাগোল্লাকে আর কেউ পরিবর্তন বা বিকৃত করতে পারবে না।

নাটোরের কাঁচাগোল্লাকে জিআই পণ্য হিসেবে নিবন্ধণের খবরে জলযোগ মিষ্টান্ন ভান্ডারের মালিক জয়দেব সাহা বলেন, এটা নাটোরবাসির জন্য অত্যন্ত খুশির খবর। তবে এটার মান ও গুনগত দিকটা সবারই খেয়াল রাখা উচিত।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁয়া বলেন, কাঁচাগোল্লা জেলা প্রশাসকের নামে নিবন্ধণ হয়েছে। এখন এটাকে আর বিকৃত করতে দেয়া হবে না।

জেলা প্রশাসনের আর্কাইভে বলা হয়েছে, প্রায় ২৫০ বছর আগে শহরের লালবাজার মধূসুদনের মিষ্টির দোকানের কারিগর না আসায় তার দোকানের ছানা নিয়ে তিনি বিপাকে পড়েন। ছানাগুলো রক্ষায় চিনির রস ঢেলে তিনি জ্বাল দেন। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর তা নিজে খেয়ে পরীক্ষা কওে দেখেন তা খেতে চমৎকার হয়েছে। স্বাদ ও গন্ধও সুন্দর। তখন থেকেই এর নামকরন হয় কাঁচাগোল্লা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930