IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর উপর অভিমান করে মামুন (৩১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মামুন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম শাহ পাড়ার রমজান আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পারিবারিক কলহের জের ধরে বেশ কিছুদিন আগে তার স্ত্রী বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায়। তারপর থেকে মামুন হতাশায় ভুগছিলেন, সে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে কয়েকদিন থেকেই ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে আসছিল।

সূত্র আরও জানায়, মামুনের স্ত্রী বাবার বাড়ি গিয়ে সে তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা দায়ের করেন।

অপরদিকে, মামুনের শালীকাও তার দুলাভাইয়ের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করলে শুক্রবার মহাদেবপুর থানা পুলিশ গিয়ে মামুনের খোঁজ করে। এতে রাগে, দুঃখে-অভিমানে ছেলেকে দোকানে জিনিস আনতে পাঠিয়ে সকলের অজান্তে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত মামুনের ৯ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31