IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ২৫ বছর ধরে অফিস না করে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

২৫ বছর ধরে অফিস না করে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীর কোলা আদর্শ ডিগ্রী কলেজের পিয়ন ওয়াহেদুল ইসলাম লিটন ২৫ বছর থেকে কর্মস্থলে না থেকেও চাকুরীতে রয়েছেন বহাল তবিয়তে। দিনের পর দিন আর বছরের পর বছর দায়িত্বে ফাঁকিবাজি করেও অনায়সে শুধু হাজিরা খাতায় সাক্ষর করে বেতন তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এই কলেজ পিয়ন এর বিরুদ্ধে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানে কাজ না করে বেতন তুলে খাওয়ার পিছনে নাকি কলেজ কতৃপক্ষের হাত রয়েছে। এমনকি এক্ষেত্রে তাকে সহযোগিতা করেন কলেজের অধ্যক্ষ নিজেই বলে অভিযোগ করেছেন কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী।

বিষয়টি সরেজমিনে খোঁজ নেওয়ার জন্য টানা ছয় কর্মদিবস কলেজে গিয়ে দেখাযায় অফিসটি তালা দেওয়া । কখনো অফিসটির তালা খোলা পাওয়া যায়নি।

জানা যায়, ১৯৯৫ সালে উপজেলার কোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী কোলা হাট তাঁর পূর্ব পাশে প্রতিষ্ঠিত হয় এই কোলা আদর্শ ডিগ্রী কলেজ। পিয়ন পদে চাকুরী দেওয়ার শর্তে এই কলেজে জমি দান করেন ওয়াহেদুল ইসলাম লিটন। তিনি কোলা সরকারপাড়া গ্রামের ওয়ারেছ আলী সরকারের ছেলে। কলেজে জমি দান করে ১৯৯৫ সালে ঐ কলেজে পিওন পদে চাকুরীতে যোগদান করেন। যোগদানের পরু থেকে আজ অবধি কলেজে না এসেই বহাল তবিয়তে চাকুরী করছেন তিনি। কিন্তু তার হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে নিয়মিত কর্মচারীদের মতোই। ২/৩ মাস পর পর এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে যান পিয়ন ওয়াহেদুল ইসলাম লিটন। তার এই অনৈতিক কাজে সহযোগিতার অভিযোগ রয়েছে কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আলাউদ্দিনের বিরুদ্ধে।

ছয় কর্মদিবস কলেজে গিয়ে না পেয়ে মোবাইলে কোলা আদর্শ ডিগ্রী কলেজের পিয়ন ওয়াহেদুল ইসলাম লিটনের কাছে কলেজে না আশা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই কলেজে আমরা জমি দান করে চাকুরী নিয়েছি। আপনার সাথে সামনা সামনি বসে কথা বলবো। ২৫ বছর থেকে কলেজে না গিয়েও কীভাবে চাকরী করছেন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।

কোলা আদর্শ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই কলেজে নিয়ম-শৃঙ্খলার কোনো বালাই নেই। পিয়ন কলেজে আসে না সেটা যেমন সত্য, পাশাপাশি এটাও সত্য যে অধ্যক্ষ আলহাজ্ব আলাউদ্দিন নিজেও ঠিকমতো কলেজ করেন না। কলেজের নিয়ম-শৃঙ্খলা বিষয়ে অধ্যক্ষ আলাউদ্দিনের সাথে বিভিন্ন সময় আলোচনা করতে চাইলে তিনি কোনো কর্ণপাত করেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক কোলা আদর্শ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির এক সদস্য বলেন, কলেজটি ১৯৯৭ সলে এমপিও ভুক্ত হয়। আর এমপিও ভুক্ত হওয়ার পর থেকেই লিটন পিয়ন পদের বেতন-ভাতাসহ সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। কিন্তু কলেজ প্রতিষ্ঠার ২৫বছর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত। কলেজে তার দায়িত্ব পালন না করেই বেতন তুলছেন বছরের পর বছর আর এ বিষয়ে কলেজ অধ্যক্ষকে অভিযোগ করেও কোনো কাজ হয় না।

কোলা ইউনিয়ন পরিষদের মেম্বার ও কোলা আদর্শ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আবু সাঈদ আঙ্গুর বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকেই লিটন পিয়ন পদের বেতন-ভাতাসহ সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। কিন্তু ২৫ বছর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত। কলেজ অধ্যক্ষকে অভিযোগ করেও কোনো কাজ হয় না।

ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি এবং ঐ কলেজের সহকারী অধ্যাপক তানসেন হোসেন ও নাম প্রকাশ না করার শর্তে অপর এক শিক্ষক জানান, বিষয়টি সম্পূণরুপে সঠিক। কীভাবে সম্ভব জানতে চাইলে তারা জানান, এটা প্রিন্সিপাল স্যার ভালো বলতে পারবেন।

এবিষয়ে কোলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষআলহাজ্ব আলাউদ্দিন বলেন, বিষয়টি সঠিক নয়। প্রতিহিংসামূলক কেউ এই অভিযোগটি করেছে। একটানা ছয় কর্মদিবস কলেজে গিয়ে অফিস খোলা না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

কোলা আদর্শ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহির বলেন, পিয়নের কর্মস্থলে না আসার বিষয়টি আমি শুনেছি। খুব শীঘ্রই তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং প্রয়োজনে তাঁর বেতন ভাতা বন্ধ রাখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31