IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ‘গুড বাই’ বলে প্রেমিকের আত্মহত্যা, ৩ দিন পর প্রেমিকাও

‘গুড বাই’ বলে প্রেমিকের আত্মহত্যা, ৩ দিন পর প্রেমিকাও

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রেমিকের আত্মহত্যার তিন দিনের মাথায় প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামে।

গত সোমবার প্রেমিক সুমন বিশ্বাস আত্মহত্যা করার পর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিকা মিনা।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ওই গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ৩-৪ বছর ভারতে বসবাস করে কিছুদিন আগে বাড়িতে ফিরে। সুমনের পরিবার হতদরিদ্র। তার বাবা কৃষ্ণপদ বিশ্বাস মৎস্যজীবী। বাজারে একটি দোকান ছিল সুমনের।

আসা-যাওয়ার পথে একই গ্রামের মকবুল হোসেনের স্ত্রীর অপরপক্ষের মেয়ে মিনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিল মিনা।

স্থানীয়রা জানান, হিন্দু পরিবারে জন্ম নেয়া মিনা আক্তার ওরফে মিনা রানী পালের বয়স যখন দুই বছর তখন তার বাবা রাজিব পাল তাদের ছেড়ে ভারতে চলে যায়। পরবর্তী সময়ে আনসার ব্যাটালিয়নের সদস্য কুমিল্লার মকবুল হোসেনের প্রথম স্ত্রীর মৃত্যু হলে দ্বিতীয় বিয়ে হয় মিনার মায়ের সঙ্গে।

এরপর মা অনিতা রানী পাল থেকে সুমাইয়া আক্তার নাম ধারণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর স্ত্রী সুমাইয়া (অনিতা পাল), সৎ মেয়ে মিনা ও তাদের মেয়ে মিতুকে (১১) নিয়ে কাতলামারী গ্রামে বাজারের কাছে একটি ভাড়া করা বাড়িতে বসবাস করে আসছিলেন মকবুল।

মিনার নানা একই গ্রামের মৃত নারায়ণ পাল ও নানি ভানু রানী পালও ইসলাম ধর্ম গ্রহণ করে মেয়ে জামাইয়ের সংসারে বসবাস করছেন তারা। ভিন্ন ধর্মের সুমন এবং মিনার মধ্যে প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পর উভয় পরিবারের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক চাপের ভয়ে পালিয়ে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনাও করে প্রেমিক-প্রেমিকা।

৩০ নভেম্বর মিনা ও সুমনের মধ্যে শেষ দেখা হয়। ওই রাতে মিনার কাছ থেকে উড়না নিয়ে গাছে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে সুমন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সুমনকে হত্যা করা হয়েছে মর্মে প্রচার করা হয়। ওই দিন সুমনের লাশ দেখার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয় মিনা। সুমনের মৃত্যুর পর পরিবারের লোকজনকে মিনার ওপর নজর রাখার জন্য বলা হয়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিনাও।

মোবাইলের কল রেকর্ড যাচাই করে জানা যায়- ৩০ নভেম্বর রাতে শেষবাবের মতো মিনার সঙ্গে দেখা করে সুমন। ঘরের জানালা দিয়ে কথা হয় তাদের। এর আগে রাঙ্গামাটির একটি ছেলে ফোন করে মিনার কাছে। ওই ফোন কল নিয়ে মান-অভিমান হয় উভয়ের মধ্যে। গুড বাই বলে প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে গাছের সঙ্গে উড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে প্রেমিক সুমন।

কাতলামারি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত ৪টার দিকে মিনার মা আমাদের ক্যাম্পে সংবাদ দেন মিনা ঘরের দরজা আটকে দিয়েছে। সঙ্গে সঙ্গে টহলরত পুলিশ তাদের বাড়িতে গিয়ে দরজা ভেঙে দেখে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে প্রাণহীন ঝুলে আছে মিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31