IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মান্দায় বালুদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মান্দায় বালুদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মান্দায় বালুদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : পত্রিকায় সংবাদ প্রকাশের পর নওগাঁর মান্দায় বালুদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার এলেঙ্গা স্লুইসগেট পয়েন্টে অভিযান চালিয়ে আত্রাই নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী। এসময় মান্দা থানার সহকারী উপ পরিদর্শক সোহেল রানা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক, ইউপি সদস্য আহসান হাবীব উপস্থিত ছিলেন।

এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বালু ব্যবসায়ী আব্দুল মান্নান শাহ ও তাঁর লোকজন ওই পয়েন্ট থেকে সটকে পড়েন। অভিযুক্ত আব্দুল মান্নান শাহ এলেঙ্গা শাহপাড়া গ্রামের আব্দুর রশিদ শাহের ছেলে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, বালুমহালের ক্যালেÐারে আত্রাই নদের নুরুল্লাবাদ মৌজার নাম নেই। অথচ ওই মৌজার এলেঙ্গা স্লুইসগেট পয়েন্ট থেকে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এসি ল্যাÐ আরও বলেন, অভিযানে ঘটনাস্থলে থেকে বালু উত্তোলনের মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ও ৫০০ থেকে ৭০০ ট্রাক্টর বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল নুরুল্লাবাদ ইউনিয়নের সদস্য আহসান হাবীবের জিম্মায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করা হবে।

উল্লেখ্য, নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদের ভাটি অংশে অবৈধভাবে বালু উত্তোলন করায় এরই মধ্যে নদের গর্ভে বিলীন হয়েছে বিভিন্ন এলাকার কৃষকের অন্তত ৫০ বিঘা উর্বর ফসলি জমি। বর্ষা মৌসুমে চরম ঝুঁকিতে পড়বে আত্রাই নদের বামতীরের বেঁড়িবাঁধসহ কয়েকশ পরিবার।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31