IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> পত্নীতলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘর নির্মাণের টাকা ইউএনও’র পকেটে

পত্নীতলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘর নির্মাণের টাকা ইউএনও’র পকেটে

পত্নীতলা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ

পত্নীতলা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পত্নীতলা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী)র’ জীবনমান উন্নয়নের জন্য সর্বশেষ বরাদ্দ আসে ১৭ টি ঘর নির্মাণের। এর মধ্যে ১০ টি ঘরের আংশিক কাজ চলমান এবং বাঁকী ৭টি কাজ এখনো শুরু হয়নি। কিন্তু কাগজ-কলমে ১৭ টি ঘরের কাজ শেষ দেখিয়ে গত ডিসেম্বর (২০২৩ইং) বদলির আগেই তিনি এসব বরাদ্দকৃত টাকা তুলে নিয়ে যান। ফলে ঘরগুলোর নির্মাণাধীনকাজ অসম্পূর্ণ থেকে গেছে। এমন অভিযোগ উঠেছে পত্নীতলা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের বিরুদ্ধে।

রুমানা আফরোজ বর্তমান বগুড়া জেলার আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র’ দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী)দের’ জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলক্ষে কয়েক বছর আগে থেকে দেশের ৬৪টি জেলায় যাদের জমি আছে কিন্তু গৃহ নির্মাণের সামর্থ্য নেই এমন সব দরিদ্রদের জন্য আধাঁপাকা বাড়ি নির্মাণ করার কার্যক্রম শুরু করে সরকার। ২০২২-২৩ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পত্নীতলা উপজেলাতে ২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) গৃহহীন পরিবারের জন্য বসতঘর নির্মাণের বরাদ্দ আসে। ইতিপূর্বে আরও ১৫টি ঘর বরাদ্দ পান আদিবাসীরা। প্রতিটি বসতঘরের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ টাকা। যেখানে থাকবে টিনের ছাউনির দুটি ঘর।

ওই সময়ে ঘরটি নির্মাণের দায়িত্ব পান তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এরপর তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গৃহহীন আদিবাসীদের যাচাই-বাছাই করে তাঁদের মাঝে ঘর বন্টন করে। প্রথমে ১৫ টি ঘর নির্মাণ করে আদিবাসীদের হস্তান্তর করা হয়। পরে আরও ৮টি ঘর নির্মাণ করেন। এরপর বরাদ্দ আসে ১৭ টি ঘর নির্মাণের । কিন্তু সেই সব ঘরের কাজ না করেই কাজ সম্পন্ন দেখিয়ে বরাদ্দকৃত টাকা উত্তোলন করেন। পরে ঘরের নির্মাণের কাজ অসম্পূর্ণ রেখে বদলি হয়ে চলে যান বগুড়ার আদমদিঘী উপজেলাতে।

এ ঘটনার পর ওই ঘর গুলো বিষয়ে উপজেলা প্রশাসন তদারকি শুরু করলে পরে ১০টি ঘরের কাজ শুরু করেন তিনি। এরপর আদমদিঘী থেকে একজন প্রতিনিধি দিয়ে আস্তে আস্তে কাজটি চলমান রাখেন। অবশিষ্ট ৭ টি ঘরের কাজ এখনো তিনি শুরু করেননি। যার ফলে ঘরগুলো নির্মাণ হতে অনেক বেশি সময় অতিবাহিত হচ্ছে। ঘর নির্মাণ দেরি হওয়ায় আদিবাসীরা তাদের বরাদ্দকৃত ঘর না পেয়ে কেউ কেউ খোলা আকাশে নিচে ও আতিবেশীদের বাড়ির উঠানে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।

পত্নীতলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘর নির্মাণের টাকা ইউএনও’র পকেটে
পত্নীতলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘর। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

আদিবাসী নেতা যতিন জানান, ঘরগুলো না পেয়ে গৃহহীন পরিবাররা খুব কষ্টে অন্যদের বাড়িতে কেউ কেউ খোলা আকাশের নিচে, কেউবা ইট দিয়ে চারপাশে ঘিরে দিনযাপন করছে। মিস্ত্রিরা ঠিকমতো কাজ করছেনা। ঘরের কাজগুলো অসম্পূর্ণ রয়েছে। প্রশাসনের নিকট কাজগুলো দ্রুত সম্পন্ন করার দাবী জানাচ্ছি।

পত্নীতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু শোয়েব খান বলেন, জেলা প্রশাসকের নিকট থেকে চেকটি আসে। সেক্ষেত্রে চেকের মালিক তিনি নিজেই। ঘর নির্মাণকাজ সম্পন্ন না করে টাকা উত্তোলন করা যায়না। তিনি হয়তো ঘরের কাজ সম্পন্ন দেখিয়েছেন। এজন্য বরাদ্দকৃত টাকা উত্তোলন করতে পেরেছে। ৭টি ঘরের কাজ এখনো শুরু হয়নি বলে জানান তিনি।

পত্নীতলা সাবেক উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, কাজ শেষ না করে টাকা উত্তোলনের অভিযোগটি সত্য নই। ঘরের সব কাজ শেষ হয়েছে।

পত্নীতলা উপজেলার বর্তমান নির্বাহী অফিসার (ইউএনও) টুকটুক তালুকদার বলেন, ১০টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। বাঁকী ৭টি ঘরের কাজ এখনো শুরু হয়নি। কাজ সম্পূর্ণ না করে টাকা উত্তোলন করা যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদেরতো কিছু বাধ্যবাধকতা আছে তাই সব কিছু বলতে পারবো না।এ বিষয় ডিসি বা এডিসি স্যার ভালো বলতে পারবেন।

নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, ওই সময়ে রুমানা আফরোজ দায়িত্বে ছিলো তাই টাকা উঠিয়ে রাখতে পারে। তাছাড়া টাকা নিয়ে যাবে কোথায় তাকে কাজ করতে হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31