IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে আ.লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকদের সথে অসদাচরণের অভিযোগ

বদলগাছীতে আ.লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকদের সথে অসদাচরণের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল

নওগাঁর বদলগাছীতে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে পেশাগত দ্বায়িত্বপালনকালে সাংবাদিকদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। তিনি হলেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে গবাদি পশু ও ঢেউটিন প্রদান অনুষ্ঠানের আয়োজন ছিলো। সংবাদ সংগ্রহের আমন্ত্রণ পেয়ে সেখানে সাংবাদিকরা ছবি তুলতে গেলে আওয়ামী লীগ নেতা বেলায়েত ক্যামেরার সামনে গিয়ে বাধা প্রদান করেন। এ নিয়ে অনুষ্ঠানস্থলেই বেলায়েতের সাথে কয়েক জনের বাকবিতন্ডা হয়।

ঘটনার জের ধরে পরবর্তীতে বেলায়েত হোসেন বেলাল সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়া তিনি হুমকি-ধমকি দিয়ে গালিগালাজ করেন। এ ঘটনায় বদলগাছীতে কর্মরত সাংবাদিকেদের মাঝে চরম ক্ষোভ তৈরী হয়েছে।

সেই সময় ঐ জায়গার উপস্থিত ব্যক্তিরা বলেন, সাংবাদিকদের জন্য সেখানে সুব্যবস্থা করে দেওয়া উচিত ছিলো প্রশাসনের। উপস্থিত কিছু ব্যক্তিরা আরও বলেন, কে এই বেলায়েত তার কাজ কি, নতুন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-৩ আসনের এমপি সৈরেন্দ্র নাথ চক্রবর্তী। সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছুল আলম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: নাজমুল হক, বদলগাছী থানার ওসি মাহাবুবুর রহমান।

ঘটনার বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হক সহ অন্যান্যরা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের সাথে এমন আচরণ করা ঠিক হয়নি।

এদিকে অসৌজন্যমূলক আচরনের জন্য বেলায়েত হোসেনকে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31