IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে বাছুর বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের কাজে বাধা

বদলগাছীতে বাছুর বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের কাজে বাধা

বদলগাছীতে বাছুর বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের কাজে বাধা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে এঁড়ে বাছুর ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের ছবি তোলার সময় সাংবাদিকদের কাজে বিঘ্ন ঘটানার অভিযোগ উঠে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের সহযোগীতায় আগুনে পুড়ে যাওয়া মৃত গরুর দুইটি পরিবারকে ২টি এঁড়ে বাছুর ও মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে ছবি তোলার সময় বারবার বিঘ্ন ঘটাচ্ছিলেন উপজেলা আওয়ামী লীগের এই নেতা বেলায়েত হোসেন বেলাল। আর পাশে জায়গা থাকার পর এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল এই বিতরণের আয়োজন করেন।

জানা য়ায়, এদিন সকালে উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। প্রণিসম্পদ অফিসারের দাওয়াতে সেখানে সাংবাদিকরা ছবি তুলতে গিয়েছে। সাংবদিকদের ছবি তোলার কোনো জায়গা না দিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। সাংবাদিকরা বেলায়েতকে বারবার একটু সড়ে যেতে বললে তিনি কোনো ভাবেই সড়ছিল না। এতে সাংবাদিকদের ছবি তুলতে অসুবিধা হচ্ছিল। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা ঐ প্রোগামের কোনো ছবি তুলবে না বললে তখন অনেকেই বেলায়েতকে সরে যেতে বলে। এরপর সে সরে যান। তখন সাংবাদিকরা ছবি তোলেন। ছবি তোলা শেষ হলে বেলায়েত সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ফলে সাংবাদিকরা বিব্রতবোধ করেন।

সেই সময় ঐ জায়গার উপস্থিত ব্যক্তিরা বলেন, সাংবাদিকদের জন্য সেখানে সুব্যবস্থা করে দেওয়া উচিত ছিলো প্রশাসনের। উপস্থিত কিছু ব্যক্তিরা আরও বলেন, কে এই বেলায়েত তার কাজ কি, নতুন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখ জনক । সাংবাদিকদের সাথে তার এমন আচরণ করা ঠিক হয়নি।

উল্লেখ, উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সদস্যের হাতে দুইটি গরু তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৗরেন)।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছুল আলম, সমন্বয়ক উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ নাজমুল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31