IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মান্দায় সাংবাদিকের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ

মান্দায় সাংবাদিকের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এক সাংবাদিকের সম্পত্তি জবরদখল করে স্থাপনা নির্মাণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দখল চেষ্টা বন্ধ করে দিয়েছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই সম্পত্তির মালিক শ্রীরামপুর গ্রামের কাওসার আলী। তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সহ সম্পাদক পদে কর্মরত আছেন। কাজের সুবাদে তিনি ঢাকায় থাকেন। তাঁর অনুপস্থিতির সুযোগে একই গ্রামের ইসমাইল হোসেন জামাল (২৯) ও কামাল হোসেন (২৭) ভাড়াটিয়া লোকজন দিয়ে জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন।

সাংবাদিক কাওসার আলী বলেন, সকালে বাড়ি থেকে মা ফোনে জানায় জামাল ও কামাল ভাড়াটিয়া লোকজন এনে আমার জমিতে ঘর নির্মাণের জন্য মাটি খনন করছে। বিষয়টি জেনে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা কামনা করি। এর পর মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।

তিনি অভিযোগ করে বলেন, বখাটে জামাল ও কামাল দীর্ঘদিন ধরে আমার ওই সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করে আসছে। আমাকে তারা মেরে ফেলাসহ পরিবারের ক্ষতিসাধনের হুমকি দিয়ে আসছিল। ওইসব ঘটনায় আমি মান্দা থানায় অভিযোগ দিয়েছিলাম। অভিযোগের তদন্ত করে তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আদালতে হাজির হয়ে ভুল স্বীকার করে তারা মুচলেকা দিয়ে এসেছে।

ঘটনাস্থলে উপস্থিত রেজাউল করিম বলেন, কাওসারের দুই জমির মাঝখানে জামালের মায়ের দুই শতক জমি আছে। কিন্তু জামালরা দুই শতকের বেশি জমিতে আগে থেকেই ঘর বানিয়ে বসবাস করছেন। এখানকার বাকি জমি কাওসারের। নতুন করে জামালের ঘর তোলার জায়গা এখানে আর নেই। তারপরেও ঘর তুললে সেটা জবরদখল হবে।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ৯৯৯ নম্বর থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমরা তৎপর রয়েছি। উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31