IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> ৬ কোটি টাকা নিয়ে উধাও কর্ণফুলী

শেষ সম্বল হারিয়ে দিশেহারা অনেকেই

৬ কোটি টাকা নিয়ে উধাও কর্ণফুলী

৬ কোটি টাকা নিয়ে উধাও কর্ণফুলী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সাবেক কলেজ শিক্ষক জিনাত রশিদ আজাদ। চাকরি জীবনের সমস্ত টাকা জমা রেখেছিলেন কর্ণফুলী সমবায় সমিতিতে। নিজের বাসা ভাড়া নিয়ে অফিস চালানোর সুবিধার্থে ও এলাকার পরিচিত লোকজন ঐ অফিসে থাকায় বিশ্বাস করে রেখেছিলেন জমানো শেষ সম্বলের টাকা। শুধু শিক্ষক জিনাত রশিদ নন, তার মতো উপজেলার খাদিজা, রাসেল আল মামুনসহ শতাধিক আমানতকারী টাকা রেখেছিলেন এই কর্ণফুলী সমবায় সমিতিতে। তাদের জমাকৃত আনুমানিক ৬ কোটি টাকা নিয়ে হঠাৎ করে উধাও হয়ে যায় এই প্রতিষ্ঠান।

প্রতিকার পেতে এ দুয়ার থেকে অন্য দুয়ারে দিচ্ছেন ধর্ণা। নালিশ দিয়েছেন অনেকের কাছে এবং বিভিন্ন সরকারি দপ্তরে দিয়েছেন লিখিত অভিযোগ। কর্ণফুলী সমবায় সমিতির সভাপতি আশরাফুল ইসলাম মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম ইউনিয়ন এর বামনসাতা গ্রামের খোদা বক্স মন্ডলের ছেলে। এদিকে তারা প্রতারণার কৌশল হিসেবে মানুষের বিশ্বাস অর্জন করতে পল্লীসেবা নামে আরেকটি সংস্থা খুলেন বদলগাছী উপজেলাতে।

ভূক্তভোগী জিনাত রশিদ আজাদ বলেন, ২০১৮ সালের আগষ্ট মাসে আমার বাসার নিচ তলা ভাড়া নেন এই অফিস। ভাড়া নেওয়ার সময় সমিতির এমডি আশরাফুল ইসলাম, সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আশা খাতুন, এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও অডিট অফিসার মিনহাজসহ পরিচিত অনেকেই ছিল। যারা এই সমিতির সাথে সংশ্লিষ্ট। তাই আমি সরল বিশ্বাসে তাদের অফিস করার জন্য বাসা ভাড়া দিয়েছিলাম। একসময় তাদের প্রলোভনে আমি আমার চাকরি জীবনের ২৮ লাখ টাকা তাদের সমিতিতে জমা রাখি। তাদের কার্যক্রম প্রথম তিন বছর ভালো ছিল। একসময় তাদের লেনদেনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়।

তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে আমিসহ অনেকে তাদের কাছে জমানো আমানতের টাকা ফেরত চাই। কিন্তু তারা আজ নয়, কাল দিবো বলে সময় কালক্ষেপন করতে থাকে। এভাবে অপেক্ষা করতে করতে একদিন রাতের আধারে তারা উধাও হয়ে যায়। অফিসে ঝুলছিল তালা। তখন আমাদের হা-হুতাশ করা ছাড়া আর কোনো উপায় ছিলনা। গত ২৩ সালের ডিসেম্বরে মালিক আশরাফুল ইসলাম গা ঢাকা দেয়। আর সমিতি জানুয়ারি মাসে বন্ধ করে সকল স্টাফ উধাও হয়ে যায়। টাকা দিয়ে এখন আমরা অনেকেই পথে বসার উপক্রম হয়েছি। আমরা প্রতিকারের আশায় থানায়, ইউএনও, র‌্যাব, পিবিআই এ অভিযোগ দিয়েছি। এছাড়াও আদালতে মামলা করা হয়েছে।

জানা যায়, ওই সমিতিতে আফরোজা বেগম ২লাখ, খাদিজা ২৮লাখ, রাসেল আল মামুন ২লাখ, বেনজির ইয়াসমিন ১ লাখ ৮০ হাজার টাকা রেখেছিলেন অতিরিক্ত মুনাফার লোভে।

এছাড়া শহীদ, কার্ত্তিকসহ শতাধিক গ্রাহক প্রায় ৬কোটি টাকা সঞ্চয় রেখেছিলেন কর্ণফুলী সমিতিতে ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, মাসে মাসে প্রতি লাখে দুই থেকে আড়াই হাজার টাকা লভ্যাংশ দেওয়ার কথা বলে সমিতিতে সঞ্চয় রাখার উৎসাহ প্রদান করেছিল সমিতির লোকজন আমাদের। আমরা তাদের প্রতারণা বুজতে পারিনি। সেই লাভের আশায় আমাদের কষ্টার্জিত টাকা সঞ্চয় হিসেবে জমা রাখি। কয়েক মাস লাভ দেওয়ার পর সেটি বন্ধ করে দেন। এরপর সঞ্চয়ের টাকা উত্তোলন করতে চাইলে কাল ক্ষেপন করতে থাকেন সমিতির লোকজন। টাকা ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন।

এর আগে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদর মডেল স্কুলের মোড় এলাকায় অফিস খুলে পাঁচশত গ্রাহকের প্রায় ২০কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত সমিতির সভাপতি আশরফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহেল রানার বিচারসহ পাওনা টাকা ফেরতের দাবিতে গত বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি জেলার সদর উপজেলার সার্কিট হাউজ এর সামনে মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী গ্রাহকরা। নওগাঁর বেশ কয়েকটি উপজেলায় কর্ণফুলী নামে শাখা পরিচালিত হতো বর্তমানে সেই শাখা গুলোও তালাবদ্ধ।

মূলহোতা আশরাফুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সমিতির সভাপতি জাহিদ হাসান ০১৭১৯-৪৩১৬৬০ মুঠোফোন রিসিভ করেননি। একইভাবে মুঠোফোন রিসিভ করেননি সমিতির শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ০১৭১৫-৪৬৩৮৪৫। এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলামও ০১৭১৮-০১৪৪৭৪ মুঠোফোন রিসিভ করেননি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট কোম্পানী কমান্ডার থেকে জানানো হয়, এই বিষয়টি নিয়ে আমাদের কার্যক্রম চলমান আছে। যেকোনো সময় আমরা তাদের আটক করতে সক্ষম হবো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31