IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মান্দায় বিবাদমান সম্পত্তির দখল নিতে জালসার আয়োজন

এলাকায় উত্তেজনা

মান্দায় বিবাদমান সম্পত্তির দখল নিতে জালসার আয়োজন

উত্তেজনা, সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিবাদমান সম্পত্তির দখল নিতে ইসলামি জালসার আয়োজন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে দু’পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, উপজেলার মান্দা সদর ইউনিয়নের উত্তর কোঁচড়া মৎস্যজীবীপাড়া মসজিদ কমিটির উদ্যোগে বিবাদমান সম্পত্তিতে আগামিকাল রোববার ইসলামি জালসার আয়োজন করা হয়েছে।

এটি বন্ধের দাবী জানিয়ে ওই সম্পত্তির দাবিদার জনৈক সাইদুর রহমান শনিবার (১৪ এপ্রিল) আয়োজক কমিটির বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন।

বিবাদমান সম্পত্তির দাবিদার উত্তর কোঁচড়া গ্রামের বাসিন্দা সাইদুর রহমান বলেন, ‘নলঘৈর মৌজার আরএস ২১ নম্বর খতিয়ানভ‚ক্ত ৮০ শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিকানা প্রাপ্ত হই। এর মধ্যে স্থানীয় মসজিদ কমিটি ৪০শতক সম্পত্তির মালিকানা দাবী করলে বিরোধ সৃষ্টি হয়। বিবাদমান ৪০ শতক সম্পত্তির একাংশে ফুফু ফুলজান বেওয়ার বসতবাড়ি ও আমাদের মালিকানাধীন পুকুরের একটি পাড় আছে।’

ভুক্তভোগী সাইদুর রহমান আরও বলেন, ‘বিবাদমান এ সম্পত্তি নিয়ে নওগাঁ ২য় সহকারী জজ আদালতে মসজিদ কমিটির মামলায় আমাদের পক্ষে রায় প্রদান করা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ আদালতে মসজিদ কমিটি আপিল করলে রায় তাদের পক্ষে যায়। এ অবস্থায় ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে সিভিল রিভিশন করলে নিম্ন আদালতের রায় স্থগিত করা হয়।’

সাইদুর রহমান অভিযোগ করে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মসজিদ কমিটির সভাপতি আকবর আলীসহ কতিপয় লোকজন বিবাদমান ওই সম্পত্তির দখল নেওয়ার পাঁয়তারা করছে আসছে। এজন্য আগামিকাল রোববার সেখানে ইসলামি জালসার আয়োজন করা হয়েছে। এটি বন্ধের জন্য মান্দা থানায় অভিযোগ করেছি।’

মসজিদ কমিটির সহসভাপতি মোকলেছুর রহমান বলেন, ওই সম্পত্তি নিয়ে মসজিদ কমিটি একবার রায় পেয়েছে। এটি এখন মসজিদের সম্পত্তি। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করা হয়েছে কি না এ সংক্রান্ত কোনো কিছুই পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক তদন্ত আব্দুল গণি বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। এলাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31