IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবন্ধী পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ

ধামইরহাটে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবন্ধী পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে এক প্রতিবন্ধী পরিবারের বাড়ির বাইরে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বাড়ী থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হওয়ায় পরিবারের দুই শ্রবণ প্রতিবন্ধীসহ পুরো বাড়ীর সকলেই মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

থানার অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানা গেছে, ফতেপুর (চকবদন) গ্রামের মোকলেছুর রহমানের ছেলে খালেকুজ্জামান বাড়ী নির্মানের প্রায় ২০ বছর যাবত জনৈক প্রতিবেশী নজরুল ইসলামের খলিয়ান দিয়ে হাটাচলা করতো। সামাজিক বিরোধ থাকায় ক্ষিপ্ত হয়ে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে প্রভাবশালী নজরুল ইসলাম অসহায় খালেকুজ্জামানের বাড়ী থেকে বের হওয়ার রাস্তা বরাবর বাঁশের রেলিং বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। স্থানীয়দের কোন পরামর্শ কর্ণপাত করেন না প্রভাবশালী নজরুল ইসলাম।

ভুক্তভোগী খালেকুজ্জামান বলেন, ‘আমি ও আমার মা শ্রবন প্রতিবন্ধী, আমাদের ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে, আমরা এখন কিভাবে বাড়ীর বাহিরে যাবো, যেদিক দিয়েই হোক একটা রাস্তা আমাদের চাই।’

ফতেপুর গ্রামের প্রবীন আব্দুস সামাদ বলেন, ভুক্তভোগীরা নজরুলের বাড়ীর খলিয়ান দিয়েই হাটাচলা করতো, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় তাদের কষ্ট বেড়ে গেছে।’

অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, ‘আমিও আমার বাড়ী থেকে বের হওয়ার রাস্তা ৬ লাখ টাকা দিয়ে কিনেছি, তাই খালেকুজ্জামানকেও রাস্তা কিনে বের হতে হবে, আর তারা এখন যে জমির আইল দিয়ে হাটছে, সেটিও আমারই জায়গা, ধান কেটে সেটিও বন্ধ করে দিবো।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন জানান, বিষয়টি আমাকে কেউ বলেনি, তবে কারও রাস্তা বন্ধ করা উচিত নয়।’

ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর ও আড়ানগর ইউনিয়নের বিট পুলিশের বিট অফিসার এস.আই শফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত নজরুল ইসলাম রাস্তা বন্ধ করে যে দেড় ফিট ছেড়েছে, সেই আইল দিয়ে চলাচল অসম্ভব, বিষয়টি নিরসনে জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের এগিয়ে আসা উচিত।’

আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান বলেন,‘ বিষয়টি আমার জানা নেই, আমি স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি নিরসনে নির্দেশনা প্রদান করবো।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31