IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> কর্মমুখী শিক্ষা ও সঠিক কর্মপরিকল্পনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে : শহীদুজ্জামান

কর্মমুখী শিক্ষা ও সঠিক কর্মপরিকল্পনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে : শহীদুজ্জামান

কর্মমুখী শিক্ষা ও সঠিক কর্মপরিকল্পনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে : শহীদুজ্জামান

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা’ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে মাদ্রাসা ময়দানে গত ১৯ জুন শিক্ষার্থীদের আয়োজিত পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট শহীদুজ্জামান সরকার এমপি বলেন, ‘কর্মমুখী শিক্ষা ও সঠিক কর্মপরিকল্পনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের কাছে বিরল এক উদাহরণ।’

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষক-শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির উদ্দেশ্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক শিক্ষামুখী নীতির ফলে চারতলা একাডেমী ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং অন্যান্য সুবিধা পাওয়া সম্ভব হয়েছে, আমরা এর যথাযথ ব্যবহার দেখতে চাই এবং এটাই হওয়া উচিত, শিক্ষার্থীদের যেমন নৈতিক শিক্ষা দিতে হবে তেমন শিক্ষক ও পরিচালনা পরিষদকেও নীতি আদর্শ অনুসরণ করে চলতে হবে।’

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মতিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান।

এসময় উপস্থিত ছিলেন, বনবিট অফিসার আনিসুর রহমান, প্রতিষ্ঠানের সভাপতি এটিএম বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য ময়েজ উদ্দিন, এটিএম ফসিউল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাংবাদিক হারুন আল রশীদ, প্রাক্তন শিক্ষার্থী হানজালা, ব্যাংকার আবু তাহের, ইলিয়াস হোসাইন, আবু মুছা স্বপন প্রমুখ।

পূনর্মিলনীতে মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম পর্বের অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার মাদ্রাসা প্রাঙ্গণ বৃক্ষরোপণ করেন। দুপুরে মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31