IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : ‘বৈষম্য নিপাত যাক-পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক’ এ স্লোগানকে সামনে রেখে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরি-বিধি বাস্তবায়নের দাবিতে ফুলবাড়ী-জয়নগর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর কর্মকর্তা-কর্মচারীরাগন।

বুধবার (৩ জুলাই) সকালে বর্ষার পানি উপেক্ষা করে দিনাজপুর জেলার ফুলবাড়ী-বিরামপুর জয়নগর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর হিসাব রক্ষক রাজু অহম্মেদসহ আরো অনেকে বলেন, দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কথায় কথায় চাকরি থেকে ছাটাই করা হয়। কোনো বোনাস দেয়া হয় না। এমনকি কর্মঘন্টারও নিশ্চয়তা নেই। নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছে। যে কারণে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরি-বিধি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন ঘোষনা দেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম,আইটি আবির চন্দ্র রায়, এনফোর্স কো-অডিনেটর সুলতান মাহমুদ, বিলিং সুপার ভাইজার মরিয়ম বেগম, বিলিং সুপার ভাইজার শামিমা আক্তার বানু প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31