IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> জমির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ

জমির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ

জমির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন একটি সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শনিবার (১৪ জুলাই) সকালে উপজেলার প্রসাদপুর বাজারের ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার কামারকুড়ি গ্রামের বাসিন্দা ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, ‘আমার বাবা আখতার হামিদ ২০০২ সালে মুস্তাফিজুর রহমান মুসার কাছ থেকে ৩৩ শতক ও আবুল কালাম আজাদের কাছ থেকে সাড়ে ৬শতক জমি কিনেন। প্রসাদপুর বাজার থেকে ফেরিঘাট সড়কের পশ্চিমপাশে রাস্তা সংলগ্নসহ এর পেছনে এ সম্পত্তির অবস্থান।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, এ সম্পত্তি দখলে নেওয়ার জন্য স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছিল। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সলিস বৈঠক হলেও এর নিষ্পত্তি হয়নি।

সম্প্রতি ওই সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়। এর পর থেকে কামারকুড়ি গ্রামের মৃত আলমগীর হোসেন আলমের স্ত্রী অজিফা বেগম ও তার লোকজন বাধা দিয়ে আসছিল।

আজ শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন সেখানে উপস্থিত হয়ে নির্মাণ শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। এর পর সীমানা প্রাচীরটি ভেঙে গুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সম্পত্তির মালিকানা দাবিদার দেলোয়ার হোসেন।

এ বিষয়ে প্রতিপক্ষের আল মামুন মণ্ডল বলেন, ওই সম্পত্তির এক ওয়ারিশের অংশ কিনে নেন আখতার হামিদ। রাস্তাসহ সেই সম্পত্তি কবলাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর পরও তারা আমাদের সম্পত্তি দখল করে প্রাচীর নির্মাণের চেষ্টা করছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিবাদমান ওই সম্পত্তি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার সেখানে বিশৃঙ্খলা হয়েছে কিনা আমার জানা নেই। এর পরও অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31