IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> নাচলে আইনশৃঙ্খলা সভায় ধাওয়া খেয়ে পালালেন আলীগ সেক্রেটারি আব্দুল কাদের

নাচলে আইনশৃঙ্খলা সভায় ধাওয়া খেয়ে পালালেন আলীগ সেক্রেটারি আব্দুল কাদের

ধূমকেতু প্রতিবেদক, নাচল : দেশের বর্তমান পরিস্থিতিতে নাচোল উপজেলা শান্তি শৃঙ্খলা রক্ষার বিষয়ে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৩ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছায়েদুল হাসান বিপিএম পিপিএম বার, সেনাবাহিনীর সি ও লেফটেন্যান্ট কর্নেল শান্তনু রাজ চৌধুরী পি এস সি, বিজিবি রহনপুর ৫৯ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর ইমরুল কায়েস এবং ইউপি চেয়ারম্যান।

বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সারা দেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটলেও নাচোল উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরাসহ, বিভিন্ন পেশার মানুষের আন্তরিক হস্তক্ষেপে এ উপজেলায় তেমন কোন ঘটনা ঘটে নাই।

উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। উপজেলার প্রধান প্রধান সড়কে সেনাবাহিনী টহল দেয় সে অনুরোধ জানানো হয়।

বক্তারা আরো বলেন, আপনাদের সেবা দিতে সহসাই আইনশৃঙ্খলা বাহিনী থানায় আসবে। কিন্তু বর্তমান সময়ে তাদের নিরাপত্তার বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আপনাদের এলাকায় কোথাও কোন সমস্যা হলে আপনাদের এলাকার সেনাবাহিনীর টিমকে ফোনে কল করুন।

জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার উদ্দেশ্যে স্বাভাবিকভাবে সকল দপ্তরের কার্যক্রম শুরু করতে অনুরোধ জানান।

এদিকে সভার শুরুতে আ’লীগের নেতাকর্মীদের উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিতি নিয়ে ইউপি চেয়ারম্যান ও অন্যান্য দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপত্তি উঠে। এক পর্যায়ে জেলা প্রশাসক উপজেলা আ’লীগের সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরকে সভা ত্যাগ করার পরামর্শ দিলে।

এ সময় আ’লীগ সেক্রেটারি আব্দুল কাদের, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইয়াসমিন লিপি ও কামাল উদ্দীন প্রশাসনের গাড়ি বহরের সাথে পরিষদের গাড়িতে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের বের হলে ছাত্র-জনতা ধাওয়া করে। এ সময় অন্যান্য আলীগের নেতারা দিগ্বিদিক পালিয়ে যায়।

পরে উপজেলা প্রধান ফটকের সামনে ছাত্র জনতার পথসভায় বক্তব্য দেন, বিএনপি নেতা আবু তাহের খোকন, নূর কামাল, দুরুল হুদা, শফিকুল ইসলাম, গোলাম জাকারিয়া, জামায়াত নেতা রফিকুল ইসলাম, ইয়াকুব আলী।

বক্তারা বলেন ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান কামালউদ্দিন ও শামীম ইয়াসমিন লিপি, পৌর মেয়র আব্দুর রশিদ খানের অনতিবিলম্বে পদত্যাগের দাবি করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31