IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে থানা প্রশাসনের সাথে সম্মিলিত পেশাজীবিদের মতবিনিময় অনুষ্ঠিত

ফুলবাড়ীতে থানা প্রশাসনের সাথে সম্মিলিত পেশাজীবিদের মতবিনিময় অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সম্মিলিত পেশাজীবি সংগঠনের সাথে ফুলবাড়ী থানা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গত (১৩ আগস্ট) মঙ্গলবার রাত ১১টায় বাজার ননিগোপাল মোড়ে গার্মেন্স ব্যবসায়ী বদরুল ইসলাম বাদল এর সঞ্চালনায় সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

এসময় ফুলবাড়ী থানার সেকেন্ড অফিসার বাদিউজ্জামান, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক,ফুলবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক হারুন উর রশীদ,স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মানিক মন্ডলসহ ফুলবাড়ীর ক্ষুদ্র,মাঝাড়ি ও বড়মাপের ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সারাদেশের মতো ফুলবাড়ী থানাতেও কর্মবিরতী পালন করেন পুলিশ প্রশাসন। সেই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে শুরু করে। ব্যাপরটা ঝুকিপূর্ণ বুঝতে পেরে নিজেদের জানমাল নিরাপদ রাখতে ফুলবাড়ী বাজারের ব্যবসায়ীরা সম্মিলিত পেশাজীবি সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে পালাক্রমে টানা ৯ দিন ফুলবাড়ী বাজারসহ আশপাশের গ্রাম গুলোতে পাহারা শুরু করেন ।

গত ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী থানা পুলিশ দায়িত্ব গ্রহনের করলে ঐদিন তাদের সাথে সম্মিলিত পেশাজীবি সংগঠন চলমান পরিস্থিতি নিয়ে থানা প্রশাসনের সাথে মতবিনিময়ের আয়োজন করেন। মতবিনিময়ে সম্মিলিত পেশাজীবি সংগঠনকে আরোও ৭ দিন তাদের পাহারা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন ফুলবাড়ী থানার সার্কেল ও অফিসার ইনচার্জ ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31