IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ী পৌর মেয়রকে অপসারণ করে তালা ঝুলালেন আন্দোলনকারীরা

ফুলবাড়ী পৌর মেয়রকে অপসারণ করে তালা ঝুলালেন আন্দোলনকারীরা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটনকে তার অফিস কক্ষ থেকে অপসারন করে অফিসে তালা ঝুলিয়ে দিলেন আন্দোলনকারীরা।

শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচিত সকল জনপ্রতিনিধি অবৈধ্য। তারা বিভিন্ন ভাবে সরকারের সহযোগীতায় নির্বাচনের ফলাফল নিজেদের করে নির্বাচিত হয়েছেন।

ফুলবাড়ী পৌরসভাতেও তাই হয়েছে এমন অভিযোগ এনে দিনাজপুরের ফুলবাড়ীতে সকাল সাড়ে ১০টায় নিমতলা মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর মেয়রের কার্যালয়ে ঢুকে পড়ে। সেখানে পৌর মেয়রকে তার কার্যালয় থেকে বের করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মেয়র ও কাউন্সিলরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

পরে আন্দোলনকারীরা উপজেলা পরিষদের গিয়ে সেখানে উপজেলা পরিদের চেয়ারম্যান এর কার্যালয়ের তালা লাগিয়ে সকল তালার চাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমাল এর হাতে বুঝিয়ে দেন।

এবিষয়ে পৌর মেয়র বলেন, এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমার কাছে কোন চিঠি আসেনাই যে আমি বর্তমানে পৌর মেয়র নই। আজ যা হলো তা আমরা কেউ প্রত্যাশা করিনা। আমি সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে পৌর মেয়র হিসাবে আছি। আমার উপস্থিতিও আছে এখানে আমার দোষ কি। বর্তমান প্যানেল মেয়র মামুনুর রশিদ পৌর আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তার কারনে পৌরসভায় আজ এই আক্রমন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল বলেন, আন্দোলনকারীরা পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৭টি ইউনিয়নের চেয়ারম্যানদের কার্যালয়ে তালা দিয়ে চাবি আমাকে দিয়েছে। আমি বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সেখান থেকে যে সিন্ধান্ত আসবে তাই করা হবে।

পরে বেলা ১২টায় সারাদেশের মেয়র, চেয়ারম্যান অপসারণের টিভিতে সংবাদ প্রকাশ হলে। সেখানে দেখা যায় সেই তালিকায় দিনাজপুরের ৬টি পৌরসভার মধ্যে ফুলবাড়ী পৌর মেয়রকেও অপসারণ করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31