IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> তানোরে সৌর বিদ্যুতের সোলার প্যানেল ও ব্যাটারি চুরি করেছেন আ”লীগ যুবলীগ নেতারা

তানোরে সৌর বিদ্যুতের সোলার প্যানেল ও ব্যাটারি চুরি করেছেন আ”লীগ যুবলীগ নেতারা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে হাটের ইজারাদারের ঘর থেকে সৌর বিদ্যুতের ব্যাটারী সোলার প্যানেলসহ যাবতীয় সবকিছু চুরি করেছেন আ”লীগ ও যুবলীগের নেতারা বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। গত জুলাই মাসের শুরুর দিকে উপজেলার কৃঞ্চপুর বাজারের হাটের ইজারাদারের ঘরে ঘটে চুরির ঘটনাটি। এখবর ছড়িয়ে পড়লে চোর নামধারী নেতাদের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন হাটের ব্যবসায়ীরা। ফলে দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি তুলেছেন।

জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির কৃষ্ণপুর হাটে সরকারি ভাবে বিভিন্ন প্লাট ফরমসহ ইজারাদারের ঘর নির্মান করা হয়। সেই ঘরটি আ”লীগ ও যুবলীগের নেতারা দখল করে নেয়। ওই ঘরের ছাঁদে সৌর বিদ্যুতের সোলার প্যানেল এবং ভিতরে ৬ টি ব্যাটারি ছিল। কিন্তু চলতি বছরের জুলাই মাসের দিকে সৌলার প্যানেল ও ব্যাটারি এবং বাল্ব নিয়ে যায় পাচন্দর ইউপির দক্ষিণ শাখার আ”লীগের সহসভাপতি ইউনুস, দক্ষিণ শাখার যুবলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং ওয়ার্ড যুবলীগ নেতা হাবিবুর রহমান। শুধু ঘরের সৌর বিদ্যুতের আসবাব পত্র না হাটের ভিতরে যে সব লাইট ছিল সে সব নিয়ে যায় এতিন নেতা।

হাবিবুর জানান, সৌর বিদ্যুতের যাবতীয় সবকিছু নষ্ট হয়ে গেছে। এজন্য এসব নিয়ে যাওয়া হয়েছে।আ”লীগ নেতা ইউনুস আলী বলেন, আমি এসব নিয়ে যাব কেন। গত ৫ আগস্টের পর নিয়ে গেছে। তবে যুবলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়ার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেন নি।

গত জুলাই মাসের ১৩ তারিখে ম্যাসেন্জারে লিখে দেন ওই এলাকার এক ব্যক্তি, সেখানে তিনি লিখেন কৃষ্ণপুর হাটের ইজারাদারের ঘর থেকে সৌর বিদ্যুতের সোলার প্যানেল ও ব্যাটারি নিয়ে গেছেন জিয়া, হাবিবুর ও ইউনুস । তারা এসব নিয়ে গিয়ে তাদের বাড়িতে লাগিয়ে ব্যবহার করছেন। এসব বিষয়ে ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি আব্দুল মতিন কে বললে তিনি জানান আমি তাদের বিষয়ে কোন কিছুই বলতে পারব না।

চেয়ারম্যান আব্দুল মতিনের মোবাইলে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া যায়।

গত মঙ্গলবার দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, কৃঞ্চপুর হাটের ইজারাদারের ঘরের পশ্চিম ও উত্তর দিকের জানালা খোলা রয়েছে। ঘরের ভিতরে মোটরসাইকেল রাখা আছে। গেট তালা মারা ছিল। ঘরের ছাঁদে সোলার প্যানেল নেই, ফাঁকা অবস্থায় পড়ে আছে। সেখানে থাকা এক ব্যক্তি বলেন, ঘর টি ইজারাদারের হলেও তাদেরকে ব্যবহার করতে দেয়া হয়নি। দলীয় কার্যালয় হিসেবে চেয়ারম্যান মতিনসহ তার অনুসারীরা ব্যবহার করতেন। গত জুলাই মাসের দিকে সোলার প্যানেল ও ব্যাটারি নিয়ে যায় হাবিবুর, জিয়া ও ইউনুস।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ খবর নিয়ে এমন ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31