IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> স্বীকৃতির আশায় ঘুরছে বীর মুক্তিযোদ্ধা আজিজুল

স্বীকৃতির আশায় ঘুরছে বীর মুক্তিযোদ্ধা আজিজুল

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় অমুক্তিযোদ্ধারা-মুক্তিযোদ্ধা হলেও বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে ফাইল হাতে নিয়ে দ্বারে দ্বারা ঘুরছেন।

জানা যায়, গত ২০১৭ ইং সালে বদলগাছীতে ৫২৩ জনের আবেদন তালিকা করা হয়। বর্তমান খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে ৫২৩ জন আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে ৮৫ জন এর নামের তালিকা চুরান্তভাবে প্রস্তÍত করা হয়। সেই প্রাথমিকভাবে তৈরিকৃত তালিকায় ৫শ (পাঁচ শত) নম্বর ক্রমিকে আজিজুল হক, পিতা মৃত আব্দুল করিম, গ্রামঃ হলুদবিহার, পোঃ দ্বীপগঞ্জহাট, উপজেলা বদলগাছী, জেলা নওগাঁ লিপিবদ্ধ করা হয়েছিল।

সে সময় বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দিন এফ এফ। গত ২৬/০২/২০২০ ইং ও ২৭/০২/২০২০ ইং তারিখে বদলগাছী উপজেলার অর্ন্তভুক্ত পুর্বের ৮৫ জন মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালীন সময়ের যাবতীয় কাগজপত্র নিয়ে বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে পুনঃ যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই সময়ে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর পক্ষ্যে যাবতীয় কাগজ পত্র উপস্থাপন করেন এবং তার যুদ্ধকালীন কমান্ডার মুনছুর আলী সহ অন্যান্য সহযোদ্ধাদের সাক্ষ্য প্রদান করেন। এরপর রহস্যজনকভাবে ৮৫ জনের প্রস্তÍতকৃত তালিকা থেকে বীরমুক্তিযোদ্ধা আজিজুল হকের নাম বাদ দেওয়া হয় মর্মে তাঁর অভিযোগে জানা যায়।

অজিজুল হক ১৯৭১ সালে ভারতের শিলুগুরির পানিঘাটায় প্রশিক্ষন নিয়ে তার যুদ্ধকালীন কমান্ডার মুনছুর আলীর কমান্ডে বদলগাছী কোল ইউনিয়নের ভান্ডাপুর-কোলাসড়কের জামতলা বা কামার পাড়া নামক ১০/১১/১৯৭১ এবং বদলগাছী থানা আক্রমন, বালুপাড়া নামক স্থানে ও ১৪/১২/১৯৭১ সালে নওগাঁ সদরে পাকবাহিনীর সঙ্গে সুম্মখ যুদ্ধে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, কামারপাড়া যুদ্ধে রানীনগরের তিন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদদের কোলা ইউনিয়য়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী মুকুলের পারিবারিক কবর স্থানে সমাধিত করা হয়েছে। এছাড়াও ঐ যুদ্ধে মরহুম বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন (মেলেটারী) গুলি বিদ্ধ হয়ে আহত হয়েছিল।

অপরদিকে বালুপাড়া যুদ্ধে হলুদবিহার গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের গুলি শেষ হওয়ার কারণে সে পাকবাহিনীর হাতে ধরা পরে। তাঁকে পাকনাহিনী কোলা ইউপির পালশা গ্রামের (গলপাড়া) রাজাকার হাকিম আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় অবস্থিত পাক সেনা ক্যাস্পে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করে।

বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের এফ,এফ নং ৪২৫৪ (ভারতীয়)। স্বাধীতার পর তৎকালীন এসডিও’ র নিকট বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক তাঁর অস্ত্র জমা দেন। এছাড়াও স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সংগঠক এবং বাংলাদেশে আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক বাণিজ্য মন্ত্রী নওগাঁর কৃতি সন্তান কৃষক- শ্রমিক মেহনতী জনতার নেতা এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থাকা জেল-জুলুম ও নির্যাতন ভোগকারী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল বীর মুক্তিযোদ্ধা আজিজুল হককে মুক্তিযোদ্ধা হিসেবে ইংরাজিতে লিখিত সনদ প্রদান করেন। যা যাচাই-বাছাই কালীন সময়ে কমিটির নিকট উপস্থাপন করেন বলেও বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক বলেন।

বীর মুক্তিযোদ্ধা অজিজুল হক কান্না জরিত কন্ঠে জানান, শয্যাগত স্ত্রীকে বাড়ীতে রেখে তাঁর নাম গেজেটভুক্ত করার জন্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও নওগাঁর জেলা প্রশাসক দ্বারে দ্বারে মুক্তিযুদ্ধে অংশগ্রহনের স্বপক্ষ্যে তাঁর প্রয়োজনীয় কাগজ পত্রের ফাইল নিয়ে ঘুরছেন।

এছাড়াও ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, অনেক অমুক্তিযোদ্ধা-মুক্তিযোদ্ধা হয়ে বীরদর্পে ঘুরছে। যা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির একটা অংশ। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে আনার জন্য কামনা করেছেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক।
এখনও স্বীকৃতি পায়নি বীর মুক্তিযোদ্ধা আজিজুল

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930