IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁয় প্রতারক চক্রের সাত সদস্য আটক

নওগাঁয় প্রতারক চক্রের সাত সদস্য আটক

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে নানাভাবে বেকায়দায় ফেলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৭ জনকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। শনিবার বিকেলে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার হাফেজ উদ্দিন কবিরাজের ছেলে টিটুর ভাড়া দেওয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সরস্বতীপুর পুকুরপাড়া গ্রামের বুলুর কন্যা বুলবুলি (২৩), নওগাঁ জেলার আত্রাই উপজেলার মধু গুড়নই গ্রামের ইউসুফ শেখের ছেলে বাহাদুর শেখ ৩৮), তার স্ত্রী মুক্তা (৩৮), চকবাড়িয়া বাউস্থাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪৫), কাশিয়াপাড়া গ্রামের আজিজুল হাকিমের ছেলে আল আমিন, নবারের তাম্বু গ্রামের নুরুল ইসলামের স্ত্রী মুন্নি বিবি (২৮) এবং সদর উপজেলার বাচাড়ীগ্রাম সোনার পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে এনামুল হককষ।

রোববার দুপুরে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আবদুল মান্না মিয়া এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার হাফেজ উদ্দিন কবিরাজের ছেলে টিটুর বাসায় ভাড়া থেকে আসামী বুলবুলি বেগম (২৩) এর মাধ্যমে বিভিন্ন লোকজনকে মোবাইল ফোনে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে বাসায় নিয়ে এসে আটকে রেখে বিবস্ত্র করে সাংবাদিক পরিচয়ে ছবি তুলে এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে থাকে। এরই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর দুপুরে আত্রাই থানার বান্দাইখাড়া বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে নাসির উদ্দিন ঐ বাড়িতে ডেকে নেয় এবং ঘরে আটক করে। তাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং চাকু দিয়ে হত্যার হুমকী প্রদান করে। তার নিকট থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আসামীরা ঐ নাসির উদ্দিনকে দিয়ে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ পৌছানোর কথা বলতে বাধ্য করানো হয়। পরে পুলিশ সুপারকে বিষয়টি অবগত করলে তার নির্দেশে বিকেলে ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এছাড়াও তাহসিন ইসলাম খানের অভিযোগ অনুযায়ী তার চুরি যাওয়া একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার এবং এর সাথে জড়িত আসামী জেলার মান্দা উপজেলার জামদই গ্রামের মৃত আজির মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (২২) কে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও আবু সাঈদ, সদর থানার অফিসার্স ইনচার্জ সোহরাওয়ার্দী ও তদন্ত অফিসার ফয়সাল বিন আহসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31