IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> বাউয়েট বন্ধুসভার উদ্যোগেবৃক্ষরোপন কর্মসূচি পালন

বাউয়েট বন্ধুসভার উদ্যোগেবৃক্ষরোপন কর্মসূচি পালন

ধূমকেতু প্রতিবেদক : কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ প্রথম আলো বন্ধুসভা, বাউয়েট এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ পালিত হয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স পয়েন্টে প্রাঙ্গণে বাউয়েট এর মাননীয় উপাচার্য ও আয়োজনের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান একটি ঔষধি বৃক্ষ (নিম গাছ) রোপণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রথম আলো প্রতিনিয়ত দেশব্যাপী ভালো কাজ করে যাচ্ছে। আমার জেনে ভালো লাগছে যে তাদের সামাজিক সংগঠন বন্ধুসভা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো কাজে উদ্বুদ্ধ করছে। গাছ মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং এর গুরুত্ব অপরিসীম। গাছের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের মনও ভালো হয়।” প্রথম আলো বন্ধুসভা ও সংশ্লিষ্ট সকলকে বাউয়েটকে মূল্যবান বন্ধু গাছ উপহার দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:) , লেফটেন্যান্ট কর্ণেল কে এফ এ সোহেল (অব:), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, বাউয়েট বন্ধুসভার প্রধান উপদেষ্টা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইকিউসি’এর পরিচালক মো: হামিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং ক্লাবের সদস্য শিক্ষার্থীগণ।

আয়োজনটি সাফল্যমন্ডিত করতে বাউয়েট বন্ধুসভার সভাপতি মোঃ নাফিস সাদনান, সাধারণ সম্পাদক সাদমান আহমেদ, অন্যান্যদের মধ্যে উৎসব রায়, সাদ, মৌমি, ফারহান ও হৃদিতা নিরলস পরিশ্রম করেছেন। উল্লেখ্য বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ (ব্রাক) এর সহায়তায় বাউয়েট বন্ধুসভাকে ফলদ, বনজ ও ঔষুধি মিলিয়ে মোট ২০০ গাছের চারা বিশ্ববিদ্যালয় চত্বরে রোপণের জন্য পাঠিয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31