IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> জোরপূর্বক আদায়কৃত টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

জোরপূর্বক আদায়কৃত টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

জোরপূর্বক আদায়কৃত টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক আদায়কৃত টাকা ফেরত দিলেন বিএনপি নেতা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আওয়ামী সরকারের পট পরিবর্তনের পর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে বিএনপি নাম ভাঙ্গিয়ে দুই পরিবারের কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত ২০হাজার টাকা ফেরত দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নয়ালাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ইউনিয়ন বিএনপির সভায় এই টাকা নিজ মা আনোয়ারা ট্রাষ্টের তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নয়ালাভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফুল হক।

তিনি বলেন, কোন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী বিএনপির কর্মী হতে পারে না। ভবিষ্যতে যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজী বা জোরপূর্বক অর্থ আদায় লুটপাট দখলবাজি করে তাহলে তাদের ধরিয়ে দিলে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

প্রসঙ্গত, গত ৫ আগষ্টের পর নয়ালাভাঙ্গায় টনি নামে এক ব্যক্তি নিজেকে বিএনপি কর্মী পরিচয়ে এলাকার মানুষজনের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে আসছে। এমনকি এক ব্যক্তি তাকে চাঁদা না দেয়ায় তাকে দোকান খুলতে দিচ্ছে না সেই টনি।

টনির আদায়কৃত অর্থ আজ নিজ তহবিল থেকে ফেরত দেয়া হয় সভায় উপস্থিত সকলের সামনে। এসময় এলাকায় কোন চাঁদাবাজের স্থান নেই বলেও ঘোষণা দেন বিএনপি নেতা আশরাফুল হক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31