IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> সোনালী ব্যাংকের কর্মকর্তা-আনসার সদস্যদের কুপিয়ে ও গুলি করে টাকা লুট

সোনালী ব্যাংকের কর্মকর্তা-আনসার সদস্যদের কুপিয়ে ও গুলি করে টাকা লুট

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে এবং গুলি করে টাকা লুটের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদরের স্টেডিয়ামের কাছাকাছি সড়কে এ ঘটনা ঘটে। আহত চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সদরের সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. শহিদুজ্জামান বলেন, প্রতিদিনের মতো গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলে সোনালী ব্যাংকের উপশাখা থেকে ‘ক্যাশ ক্লোজ’ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় আসছিলেন ব্যাংকের দুই স্টাফ ও দুই আনসার সদস্য। এসময় ৬টি মোটরসাইকেলে ১২ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি তাদের গাড়ির গতিরোধ করে টাকার ব্যাগ ধরে টানাটানি করে।

একপর্যায়ে দুর্বৃত্তরা ওই উপশাখার ইনচার্জ আতিকা বেগমসহ চারজনকে কুপিয়ে আহত করে। এসময় এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ওই কর্মকর্তারা জানান, তাদের ব্যাগে ৮ লাখ টাকা ছিল। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিকেল পৌনে ৫টার দিকে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সোনালী ব্যাংকের উপশাখার দুজন নারী কর্মচারী ও দুজন আনসার ৭ লাখের মতো টাকা নিয়ে পুলিশকে ইনফর্ম না করে জোরপুকুর সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় নিয়ে যাচ্ছিলেন। পথে শহরের রথখোল এলাকায় ৩-৪টি মোটরসাইকেলে এসে তাদের আক্রমণ ও কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে গেছে। তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এজিএম শহিদুজ্জামান জানান, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31