IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরের বীর মুক্তিযোদ্ধা নসুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

গোমস্তাপুরের বীর মুক্তিযোদ্ধা নসুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাগমারা গ্রামের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পাওয়া অসহায় বীর মুক্তিযোদ্ধা নসুরুদ্দীন নসুর (৬৫) দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রসাশক মঞ্জুরুল হাফিজ তার বাড়িতে উপস্থিত হয়ে নগদ ১ লক্ষ টাকা, তার স্ত্রীর জন্য শাড়ি ও তার লুঙ্গি, ফলমূল ও মিষ্টি তার হাতে তুলে দেন। এসময় জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার শারীরিক পরীক্ষা করে কিছু ঔষুধ পত্র দেয়া হয়। জেলা প্রশাসক তার থাকার জন্য দ্রুত একটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। এ ছাড়া তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে অর্ন্তভুক্ত করার আশ্বাস প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর, জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ, চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম, সাবেক চেয়ারম্যান আনসারুল হক, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী (চুটু মাষ্টার), জেলা পরিষদ সদস্য হালিমা বেগম প্রমুখ।

উল্লেখ্য, স্বাধীনতার ৪৯ বছর পরও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি অসহায় বীর মুক্তিযোদ্ধা নসু সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হলে প্রধানমন্ত্রী জেলা প্রশাসককে তার পক্ষ থেকে তাকে বিভিন্ন প্রকার সহায়তা প্রদানের নির্দেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31