IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে শতকের ঘর ছাড়িয়েছে সবজির দাম

নন্দীগ্রামে শতকের ঘর ছাড়িয়েছে সবজির দাম

শাকসবজি

শাকসবজি

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বৃষ্টিতে গাছ নষ্ঠের দোহাই দিয়ে বগুড়ার নন্দীগ্রামের বাজারগুলোতে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। এছাড়া অন্যান্য নিত্যপণ্যেরও একই অবস্থা। বাজারে বেগুন, করলা, কপি, টমেটোসহ সবধরনের সবজি প্রতি কেজি দাম শতকের ঘর ছাড়িয়েছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম তাই সব ধরনের সবজির দাম বেড়েছে। বৃষ্টির কারণে শাকসবজির চারা নষ্ঠ হয়ে যাচ্ছে। এজন্য বাজারে শাকসবজির সরবরাহ অনেক কম। তিন দিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়ে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে।

উপজেলার কুন্দার হাটে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি বেগুন মানভেদে ১০০ থেকে ১২০ টাকা, করলা ১০০ টাকা, ফুল কপি ১০০ টাকা, কাঁচা মরিচ ৩০০ টাকা, গাজর ২০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পটোল ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচুমুখী ৬০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা ও চালকুমড়া প্রতিটি ৬০ থেকে ৭০ টাকায বিক্রি হচ্ছে।

খুচরা সবজি ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, শাকসবজি কিনতে হচ্ছে বেশি টাকায় তাই বিক্রিও করতে হচ্ছে বেশি টাকায়। খুব তারাতাড়ি সবজির দাম কমার সম্ভাবনা কম। বৃষ্টিতে শাকসবজির খুব ক্ষতি হছে।

বাজার করতে আসা চাঁন মিয়া বলেন, শাকসবজিসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি। এগুলো দেখার কেউ নাই। এখানে সেখানে শুনি সব জিনিসের দাম কমে যাবে। এখনতো দেখছি সব জিনিসের দাম আরও বেশি হচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31