IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> মান্দায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১২

মান্দায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১২

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের সংঘর্ষে নারীসহ ১২জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে মান্দা সদর ইউনিয়নের কয়াপাড়া গ্রামের ডুবের বিলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, উপজেলার কয়াপাড়া গ্রামের আফজাল হোসেন (৬৫), মোজাহারুল ইসলাম দুখু (৪৫), সাইফুল ইসলাম (৪০), জাহাঙ্গীর আলম (৩৬), রবিউল ইসলাম (৩৫), জাকির হোসেন (৩৫), বেলাল হোসেন (৩৬), জেলকদ হোসেন (৩৪), জাহেদা বিবি (৫৫), জাহানারা বিবি (৪৬), ফয়জান বিবি (৬০) ও ফেরদৌস আরা (৩০)।

চিকিৎসাধীন আফজাল হোসেন জানান, ‘শুক্রবার সকালে আমন ধানের জমিতে কীটনাশক ছিটানোর জন্য লোকজন নিয়ে ডুবের বিলে যাই। কাজ শুরুর কিছু পরেই প্রতিপক্ষ আক্কাস আলী লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।’

এ প্রসঙ্গে প্রতিপক্ষের জাকির হোসেন বলেন, ‘ওই সম্পত্তি আমাদের ভোগদখলে ছিল। ৭২ সালে আফজাল গংদের নামে ভুলবশত রেকর্ডভূক্ত হয়। এনিয়ে মামলা হলে আদালত তিনবার আমাদের পক্ষে রায় দেয়।’

জাকির হোসেন আরও বলেন, ‘গত জুলাই মাসে রাজনৈতিক মামলায় আমাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বাড়ির অন্য পুরুষ সদস্যরা গা ঢাকা দেন। এ সুযোগে আফজাল গংরা জমিতে আমন ধানের চারা রোপণ করেন। শুক্রবার সকালে গায়ের জোরে তারা ওই জমিতে কীটনাশক ছিটাতে যায়। বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।’

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31