IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে ঘর পাচ্ছে ৯৫ জন ভূমিহীন

গোমস্তাপুরে ঘর পাচ্ছে ৯৫ জন ভূমিহীন

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য বাসস্থান নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ৯৫ টি ভূমিহীন ও গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।

টয়লেট ও রান্নাঘরসহ দুইকক্ষ বিশিষ্ট আধাপাকা সব ঘরগুলো ঘরই নির্ধারিত একই নকশায় নির্মিত।

উপজেলা ভুমি সার্ভেয়ার মিজানুর রহমান জানান, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে ২৩ টি, চৌডালা ইউনিয়নে ২০টি, রহনপুর ইউনিয়নে ১৪ টি, রাধানগর ইউনিয়নে ৮ টি, বোয়ালিয়া ইউনিয়নে ৪ টি, আলিনগর ইউনিয়নে ১৫ টি, পার্বতীপুর ইউনিয়নে ৫ টি, বাঙ্গাবাড়ি ইউনিয়নে ৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ গৃহগুলো নির্মাণ করে দেয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ২০১৫ সালের তালিকা যাচাই- বাছাই করে প্রকৃত গৃহহীনদের এ ঘর গুলো দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, গৃহগুলো নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। যার নির্মাণ কাজ চলতি ডিসেম্বর মাসে শেষ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31