IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পত্নীতলায় মহান বিজয় দিবস উদযাপন

পত্নীতলায় মহান বিজয় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বর শহীদ মিনার মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এসময় শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানাতে, উপজেলা প্রশাসন, পত্নীতলা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নজিপুর পৌর সভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পত্নীতলা প্রেসক্লাব, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও সংস্থা ও সর্বস্তরের মানুষ শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ ব্যক্তি মালিকাধীন ভবনসমূহে পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯ টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আলিমজ্জামান মিলন ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিনের কার্যক্রম আরম্ভ করেন এবং পত্নীতলা থানা পুলিশ, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের কুচকাওয়াজ প্রদর্শন শেষে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন ও মেলার স্টল পরিদর্শন করেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি, বেসরকারি এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন এবং মসজিদে দোয়া, গির্জা ও মন্দিরে প্রার্থনা করা হয়।

পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও আলিমজ্জামান মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন, প্রাণীসম্পদ অফিসার আশিষ কুমার দেবনাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, উপজেলা শিক্ষা অফিসার ত্রিশিত কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা প্রমুখ। পরে সন্ধ্যায় উপজেলা অডিটরিয়াম হলরুমে মুক্তিযুদ্ধ বিষয়ক এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31