IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, ভিডিও ভাইরাল

কুষ্টিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, ভিডিও ভাইরাল

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নৃত্য পরিবেশন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য সংগঠনটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে জিনস প্যান্ট ও টপস পরা দুই তরুণী আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করছে। তাদের হিন্দি গানেও নাচতে দেখা যায়। উঠতি বয়সী যুবকেরা মঞ্চে উঠে এক তরুণীর সঙ্গে নাচানাচি করেন। ভিডিওটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, বিজয় দিবসের অনুষ্ঠানে এমন আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন খুবই দুঃখজনক। আর স্থানীয় বিদ্যালয় মাঠে এ ধরনের আপত্তিকর নৃত্য শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অনুষ্ঠানের আয়োজক হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান সাগর বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে আলোচনা সভা শেষে আমিসহ সংগঠনের কয়েকজন বাইরে গিয়েছিলাম। এর মধ্যে কে বা কারা দুই তরুণীকে নাচের জন্য মঞ্চে তুলে দেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবু সংগঠনের সভাপতি হিসেবে এর দায় মাথায় নিয়ে ক্ষমা প্রার্থনা করছি।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31