IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আসুন আমরা সবাই একজন অসহায় বিধবা নারীর পাশে দাঁড়াই

আসুন আমরা সবাই একজন অসহায় বিধবা নারীর পাশে দাঁড়াই

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : দারিদ্র্যের কষাঘাতে ছাগল পালন করে সংসার চলে না সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের দরিদ্র এনসাব আলীর সহধর্মীনি বিধবা চান বানু বেগমের।

অভাব অনটনে কয়েকটি ছাগলই তার একমাত্র ভরসা। চান বানুর স্বামী ছিলেন একজন দিনমজুর। এক মেয়ে নিয়ে ছিল তাদের অভাবের সংসার। সম্বল বলতে কিছুই নেই তার। দুই শতক জমি ছিল তাও আবার মেয়ের নামে দিয়ে দিয়েছেন তিনি।

তারপর একমাত্র উপার্জন সক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চান বানু।গতকাল বিধবা চান বানুর সাথে কথা হলে তিনি জানান, সারাদিন প্রায় না খেয়েই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চড়ার মধ্যে ছাগল রাখতেই দিন পার হয়ে যায়। অনেক কষ্ট হয় সংসার চালানোর জন্য।

তিনি আরও জানান, সংসারে হাল ধরার মতো কোনো পুরুষ নেই। বাড়িতে নেই বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল। নেই কোন স্বাস্থ্যসম্মত ল্যাট্টিন। এক বেলা ভাত জোটে তো অন্য সময় থাকতে হয় না খেয়ে।

কোনো কাজকর্ম না থাকায় এবং আর্থিক সংকটের কারণে না পারছেন ছাগল গুলোকে খাওয়াতে না পারছেন নিজে চলতে। এমতাবস্থায় সমাজের দানশীল ব্যক্তিদের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের বিধবা চান বানু বেগম।

বিঃদ্রঃ, তার নিজস্ব কোনো মোবাইল না থাকার কারণে আর্থিক সহযোগিতা ও যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন নিম্নে দেওয়া প্রতিবেদকের নম্বরে। মোবাইল-০১৯৭৭৯৯৯৩৪৩।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news