ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকার পাড়ার কৃতি সন্তান নাসির উদ্দিন সৌরভকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২টায় মশিন্দা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই শুভেচ্ছা জানানো হয়। নাসির উদ্দিন সৌরভ ২০০৭ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। বিগত ১৭ বছর ধরে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “বিগত ১৭ বছর আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলাম। নাটোরের রাখাল রাজা, গনমানুষের নেতা, সাবেক এমপি ও মন্ত্রি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই ও গুরুদাসপুর-বড়াইগ্রামের রাজনৈতিক অভিভাবক, নাটোর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল আজিজ সাহেবের নেতৃত্বে সবসময় আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে এবং তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাব।” সকলের সহযোগীতা কামনা করছি, একই সঙ্গে ধন্যবাদ জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “নাসির উদ্দিন সৌরভ ছাত্র রাজনীতিতে দক্ষতা, ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। তার এই পদোন্নতি আমাদের জন্য গর্বের বিষয়।”


