IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> শনিবার থেকে শীতে কাঁপবে উত্তরের জনপদ

শনিবার থেকে শীতে কাঁপবে উত্তরের জনপদ

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে যেন জেঁকে বসেছে শীত। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের এ জনপদে উত্তর-পশ্চিম দিক থেকে হিমালয়ের হিমবায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে আরও শীতের তীব্রতা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে এই শীত মোকাবেলায় অসহায় শীতার্ত মানুষের জন্য দিনাজপুর জেলায় আরও এক লাখ শীতবস্ত্র চেয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি বার্তা প্রেরণ করেছে দিনাজপুর জেলা প্রশাসন।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে গত কয়েক দিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে। শুক্রবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের এ উত্তরাঞ্চলে উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমালয়ের হিমবায়ু এখনও সক্রিয় আছে। এ হিমবায়ুর কারণে দিনাজপুরসহ এ অঞ্চলে শনিবার থেকে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শনিবার থেকে এ অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়বে।

তিনি জানান, আগামী ২৭ অথবা ২৮ ডিসেম্বর থেকে এ অঞ্চলে আরও একটি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার তেমন প্রভাব না থাকায় দিনের বেলা সূর্যের আলো দেখা গেলেও শীতের তীব্রতা বেশ বেড়ে যাবে বলে জানান তিনি।

দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, দিনাজপুর জেলায় ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে প্রাপ্ত ৫১ হাজার ৬০০ শীতবস্ত্র প্রতিটি উপজেলার অসহায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৮৩ লাখ টাকা এসেছে। ইতিমধ্যেই অসহায় শীতার্ত মানুষের শীতবস্ত্র ক্রয়ের জন্য জেলার ১৩টি উপজেলার প্রতিটিতেই ৬ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৫ লাখ টাকা শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য ব্যয় করা হবে।

তিনি বলেন, এ জেলার অসহায় শীতার্ত মানুষের শীত মোকাবেলায় আরও ১ লাখ শীতবস্ত্র চেয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি বার্তা প্রেরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31