IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ভোট দেখতে এসে হৃদরোগে মারা গেলেন নৌকার সমর্থক

ভোট দেখতে এসে হৃদরোগে মারা গেলেন নৌকার সমর্থক

ধূমকেতু নিউজ ডেস্ক : পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচন দেখতে এসে সুজন মাহমুদ (৩৭) নামে এক নৌকা সমর্থক মারা গেছেন। সোমবার সকাল ১০টার দিকে পৌর শহরের এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পাশে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত সুজন উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বালুচর মাঠ এলাকায় কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুজন খান। তার বুকে লাগানো ছিল নৌকা মার্কার ব্যাজ। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে হাসপাতালে যান পুলিশ সদস্যরা।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান খান বলেন, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুজন মাহমুদ নামের ওই যুবক।

নৌকা সমর্থকের পরিচয় নিশ্চিত করে চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, সুজন নামে ওই যুবক আমাদের সঙ্গেই দাঁড়িয়েছিল। তিনি ভোট দেখতে এসেছিলেন। হঠাৎ সুজন মাটিতে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়।সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, মৃত যুবকের সুরতহাল শেষে পরিবারের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31