IMG-LOGO

বুধবার, ১৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এসি বিস্ফোরণে কলকাতার হোটেলে আগুন, শিশুসহ অন্তত নিহত ৯নিয়ামতপুরে আদর্শ কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতনিয়ামতপুরে বৃষ্টির অভাবে খরায় পুড়ছে আমনের খেত, দুশ্চিন্তায় কৃষকতারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসকগোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণমোহনপুর কেশরহাট পৌর মাস্টার প্ল্যান প্রণয়ন পরামর্শকরণ সভাপুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৫০০ গাছের চারা রোপণচাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যুতানোরে নারী এনজিও কর্মীর ঘরে আটক কর্মকর্তা আশরাফুলের প্রতিবাদ দিয়ে রক্ষার চেষ্টানিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ফুলবাড়ীতে বাসের চাপায় ১০ বছরের শিশু নিহত‘এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে’পুঠিয়ার অবৈধভাবে সার মজুদ করার ব্যবসায়ীর অর্থদণ্ডরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লিড নিউজ >> এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে ইউএনও ওয়াহিদা

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে ইউএনও ওয়াহিদা

ধূমকেতু নিউজ ডেস্ক : সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে (৩৫) ঢাকায় আনা হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৭ মিনিটে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে হাতুড়িপেটা করা হয়েছে।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, তার মাথার বাম পাশে গুরুতর আঘাত রয়েছে। সেখানে দেবে যাওয়ায় ডান হাত ও পা অবশ হয়ে গেছে। এছাড়াও মাথার পানি গহব্বরে রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হচ্ছে।

রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব জানান, এখনও হামলার কারণ জানা যায়নি। আমরা উন্নত চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় পাঠাচ্ছি। এই হামলায় কে বা কারা জড়িত তা তদন্তের পর জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031