IMG-LOGO

বুধবার, ১৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে ডিএনসি সদস্যরা অবরুদ্ধ।। ৪ ঘন্টা পর মুক্তনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীরাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনবাঘার মনিগ্ৰাম স্কুলে ৮দিন পর ভাঙলো অচলাবস্থা,ভারপ্রাপ্তের পদত্যাগের পর জ্যেষ্ঠ শিক্ষক হলেন ভারপ্রাপ্তমান্দায় মামুন হত্যা মামলার আসামি ইসমাইল গ্রেপ্তারপুঠিয়ায় জেলিমিশ্রিত চিংড়ি মাছ ব্যবসায়ীর অর্থদণ্ডচারঘাটে নিয়মবহির্ভূত স্কুল কমিটি গঠনের অভিযোগবাতিলের দাবিতে ইউএনওর নিকট অভিযোগরাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১মুক্তিযোদ্ধা সন্তানদের ইজিবাইক উপহার দিল বাগমারা স্বনির্ভর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থানওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রাপুঠিয়া রাজবাড়ী ও জাদুঘর রাজস্ব বাড়লে ও রক্ষণাবেক্ষণ খরচে ঘাটতি!এসি বিস্ফোরণে কলকাতার হোটেলে আগুন, শিশুসহ অন্তত নিহত ৯নিয়ামতপুরে আদর্শ কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতনিয়ামতপুরে বৃষ্টির অভাবে খরায় পুড়ছে আমনের খেত, দুশ্চিন্তায় কৃষক
Home >> নগর-গ্রাম >> বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দুর্গম পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ছবিল উদ্দিন একই ইউনিয়নের আইরমারীচর গ্রামের মুসা আলীর ছেলে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে একদল চোরাকারবরি গরু আনার জন্য কালাইয়ের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯/৪ দিয়ে ভারতের আসামের অভ্যন্তরে মন্ত্রীরচরে প্রবেশ করে।

এ সময় ভারতের আসামের রাজ্যের বিএসএফ ৪১ ব্যাটালিয়নের মন্ত্রীরচর ক্যাম্পের টহলরত জওয়ানরা তাদের উপস্থিতি টের পেয়ে পর পর ২ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ছবিল উদ্দিনের পেটে গুলি লেগে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে সহযোগীরা তাকে উদ্ধার করে বাড়িতে ফেরার পথে ছবিল মারা যায়।

এ ব্যাপারে কচাকাটা থানা পুলিশ ও বিজিবি ক্যাম্পে খবর দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি।

তবে কোনো ব্যক্তির মরদেহ স্পটে পাওয়া যায়নি। বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে। বিএসএফ পক্ষকে চিঠি দেয়া হয়েছে; কিন্তু তারা এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম, তাই প্রকৃত ঘটনা নিশ্চিত হতে সময় লাগছে।

কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ বিএসএফের গুলিতে ছবিল উদ্দিনের নিহত হওয়ার খবর পেয়েছেন দাবি করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের দল ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031