IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ৪

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী, একই এলাকার আপেল মাহমুদের ছেলে আবুল হোসেন ও অপরজন শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী। এ ছাড়া ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আশরাফুলের ৮ বছর বয়সের ছেলে হাসান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ন কবির জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসেদ আলী নামে এক ব্যক্তিকে ধানবোঝাই একটি ভটভটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাসেদ আলী।

অপর দিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল বারিক জানান, আশিক আলী ও তার চাচাতো ভাই আবুল হোসেন নামে দুইজন মোটরসাইকেলযোগে আড্ডার দিক থেকে রহনপুর আসছিলেন। পথিমধ্যে দুপুর ২টার দিকে রহনপুর তেঁতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেকিং করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্টাকের নীচে চাপা পড়ে। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আলীকে মৃত বলে ঘোষণা করেন এবং কিছু পরে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান।

এদিকে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একরামুল হক জানান, উপজেলার দলদলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলো শিশু হাসান। দুপুর পৌনে ১টার দিকে ইসলামপুর মসজিদের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশু হাসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31