IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির জেলা কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর বিরুদ্ধে মানববন্ধন, চক্রান্তমূলক, মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা ও সিংড়ার বিপ্লবী জনতা।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টায় ফেরিঘাট এলাকায় এনসিপির কার্যালয়ে সংবাদ করেন তারা।

গত ১৫ জানুয়ারি নাটোর-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পান এনসিপির জার্জিস কাদির বাবু। এরপর ১৬ জানুয়ারি বিকেলে তার মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করা হয় সিংড়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে। ১৭ জানুয়ারি নাটোর সংবাদ সম্মেলন করা হয় একই ব্যানার থেকে। সর্বশেষ আজ রোববার দুপুর সাড়ে ১২টায় নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এর প্রতিবাদে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা এনসিপির সদস্য সচিব মো. মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- শহীদ সোহেল রানার পিতা মো. মতলেব, আহত জুলাই যোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান, জুলাই যোদ্ধা তানভীর আহমেদ, মো. শান্ত মুন্সি, মেহেদী হাসান, মো. হুজায়ফা, মো. সাব্বির হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে এনসিপি নেতা মিজানুর রহমান বলেন, এ আসনে ১০ দলীয় জোট প্রার্থী প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছিলেন। সরকারি চাকুরির ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়েছে। সেখানে মন্ত্রীদের সাথে তোলা ছবি দিয়ে কিছু কুচক্রী মহল মানহানি করছে। জার্জিস কাদির জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা। তিনি রাজশাহীতে স্ব-শরীরে উপস্থিত থেকে আন্দোলন করেছে। তার অনেক ভিডিও ফুটেজ এবং ছবি রয়েছে। আমরা তার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31