IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা-নিশিকান্দা ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজির যাত্রী নবাবগঞ্জ উপজেলার পুরাতন তুলতাল গ্রামের জোসেফ বিপুল গমেজ (৪১) ও তার স্ত্রী তন্দ্রা ফ্লোরেজ গমেজ এবং সিএনজি চালক আব্দুল খালেদ (২৬)। খালেদের বাড়ি ভোলার লালমোহন। সে ঢাকার মোহম্মদপুর ভাড়া থাকত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, শুক্রবার বিকালে এন মল্লিক পরিবহনের একটি বাস বান্দুরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিতে চালক দুইজন যাত্রী নিয়ে বান্দুরার দিকে আসছিল। নিশিকান্দা ব্রীজের ঢালে এলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক খালেদ ও যাত্রী জোসেফ বিপুল গমেজ নিহত হয়। সিএনজির আরেক যাত্রী তন্দ্রা ফ্লোরেজ গমেজকে আহতাবস্থায় স্থানীয়রা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশিকুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31