IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চট্টগ্রামের ৪ ওমানে প্রবাসী ভাইয়ের গাড়ির ভেতর রহস্যজনক মৃত্যুহাঁস নিয়ে ভৌঁ-দৌড়, পেছন পেছন ছুটলো সবাই…রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকানগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিতজিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলানিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যুরেলওয়ে পাকশী বিভাগীয় স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের সংবর্ধনানিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতবাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধনযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে ইরান চায়নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধারতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভাগোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনরাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> হাঁস নিয়ে ভৌঁ-দৌড়, পেছন পেছন ছুটলো সবাই…

হাঁস নিয়ে ভৌঁ-দৌড়, পেছন পেছন ছুটলো সবাই…

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : পুরুষেরা গেছে মাঠে। নারীরা ব্যস্ত গৃহস্থালির কাজে। শিশুরা মেতেছে খেলাধুলায়।
সুযোগটা কাজে লাগিয়েছে শিয়াল। সবার অগোচরে গ্রামে ঢুকে একটা চীনা হাঁস নিয়ে মাঠের মধ্যে ভৌঁ-দৌড়। তবে কপাল খারাপ। টের পেয়ে গেল নারী-শিশুরা। শিয়ালের পিছে পিছে ছুটলো সবাই। অবশেষে আধা ঘণ্টা তাড়া করে হাঁসটাকে অর্ধ মৃত অবস্থায় উদ্ধার করা গেল।

এমন ঘটনা ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাতঘরা এলাকায় । বুধবার (১৩ মে) সকালে গ্রামের বিশ্বনাথের একটা চীনা হাঁস নিয়ে যায় শিয়ালে।

গ্রামবাসী জানিয়েছে, মাঝেমধ্যেই শিয়াল এসে গ্রামের লোকজনের হাঁস-মুরগি নিয়ে যায়। মাঠের পাশে গ্রাম হওয়াতে শিয়ালের এ উপদ্রব বেশি।

বিশ্বনাথ জানালেন, ‘আমার ১১টা চীনা হাঁস ছিল। এখন তিনটা থাকলো। দুইটা বিক্রি করেছি। ছয়টা শিয়ালেই খেয়ে ফেলেছে। ১০ দিন আগেও একটা বড় সাইজের হাঁস নিয়ে গিয়েছে। গত কয়েক মাসেই ছয়টা হাঁস সাবাড় করে দিল শিয়ালে।’
তিনি জানালেন, ‘একটা বড় সাইজের চীনা হাঁস প্রায় ২ হাজার টাকায় বিক্রি করা যায়। শিয়ালে ছয়টা হাঁস খেয়ে আমার ১২ হাজার টাকার ক্ষতি করে ফেললো।’

তিনি দুঃখ করে বললেন, ‘আমরা গরিব মানুষ। হাঁস-মুরগি পালন করে দুইটা টাকা রোজগার করি। এভাবে শিয়ালে খেয়ে ফেললে আমরা কিভাবে চলবো।’ জাল দিয়ে ঘিরে দিয়েও হাঁসগুলোকে শিয়ালের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না বলে জানালেন তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাড়িতে কয়েকটা ডিম আছে। সেগুলো দিয়ে আবার কুচা (ডিমে তাপ দেওয়া) লাগাতে দিবো। বাচ্চা ফুটলে এবার সাবধানে রাখতে রাখতে হবে। শিয়ালে যেন খেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ওই এলাকার গ্রাম্য পশু চিকিৎসক মো. সুমন বলেন, চিকিৎসা করতে এলাকার বিভিন্ন গ্রামে গেলে মাঝেমধ্যেই শুনতে পাই শিয়ালে কারও হাঁস নিয়ে গেছে, কারও মুরগি ধরে নিয়ে গেছে। গরিব মানুষেরা বাড়তি আয়ের জন্য এসব হাঁস-মুরগি পালন করে। শিয়ালে এভাবে খেয়ে নিলে তাঁদের জন্য কষ্টকর হয়।

রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, শিয়ালের খাবারের অভাব হলে অনেক সময় তাঁরা লোকালয়ে ঢুকে পড়ে গ্রামের লোকজনের হাঁস-মুরগি ধরে নিয়ে যায়। এছাড়া তাঁদের আবাসস্থল ধ্বংস ও সেখানে কোনো ধরনের বিরক্ত করলেও তাঁরা লোকালয়ে ঢুকে পড়ে। অনেক সময় প্রজনন মৌসুমেও তাঁরা লোকালয়ে চলে আসে। তাই গ্রামের লোকজনদের সজাগ ও সাবধান থাকতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930