ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জাতীয় দৈনিক “সংবাদ” এর গৌরবের ৭৫ বছরে পর্দাপণ উদযাপণ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “দৈনিক সংবাদ দেশের সাংবাদিকতার ইতিহাসে একটি বিশ্বাস ও বস্তুনিষ্ঠতার নাম। যুগের পরিবর্তনের সঙ্গে প্রযুক্তি বদলেছে, সংবাদ পরিবেশনের মাধ্যম বদলেছে, কিন্তু সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন কখনো ফুরায়নি। সংবাদ সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে তাঁদের কর্তব্য পালন করে আসছে বলেই আজও মানুষের আস্থার প্রতীক হয়ে আছে ’সংবাদ’।
তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার সংবাদও মানুষের সামনে তুলে ধরতে হবে। তরুণ সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও মানবিক সাংবাদিকতায় এগিয়ে আসতে হবে।”
উদযাপন উপলক্ষে ১৭ মে (রোববার) দুপুর সাড়ে ১২ টায় সংবাদ পরিবার বদলগাছী, নওগাঁর আয়োজনে বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম দবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু ও সাংবাদিক আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক সংবাদ সবসময় গণমানুষের কথা বলেছে এবং দেশের সাংবাদিকতায় দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানের কারণেই সংবাদ আজও পাঠকের কাছে আস্থার প্রতীক হয়ে রয়েছে। তারা বলেন, বর্তমান সময়ে গুজব ও অপতথ্যের ভিড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে।
বক্তারা আরও বলেন, সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদপত্র শুধু খবর পরিবেশনই করে না, বরং সমাজকে সচেতন ও মানবিক দিক তুল ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক সংবাদ অতীতের মতো ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে সাহসী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে সংবাদ এর বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর তার স্বাগত বক্তব্যের মাধ্যমে “সংবাদ” পত্রিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ও প্রজেক্টর এর মাধ্যমে সংবাদের একটি ভিডিও ফুটেজ প্রদর্শন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও সম্পাদক নূও ইসলাম, উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক লিটন হোসেন, দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, গোবরচাপাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ সহ বদলগাছী উপজেলা-জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু জার গিফারী।
এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্য শেষে অতিথিদের নিয়ে কেক কেটে দৈনিক সংবাদের ৭৬তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।



