IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণপবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো মুসল্লি হাজিরইরান চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের সুর বদল, ‘প্রায় চূড়ান্ত’ থেকে এবার ‘তাড়াহুড়া না করার’ নির্দেশপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎমেধা ও যোগ্যতার জয়: রাজশাহী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ!ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত ১৫নন্দীগ্রামে বিএনপির প্রয়াত নেতা শরিফুলের পরিবারকে সহায়তা প্রদান করলেন এমপি মোশারফবাঘায় কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন,আহ্বায়ক মিঠু,সদস্য সচিব তোহিদুলগোমস্তাপুরে রেশম চাষি ও বসনী সমাবেশরাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তারবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদকলিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোকসোমবার হজের আনুষ্ঠানিকতা শুরুকয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে‘বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দকৃত এ সহায়তা উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম সহবিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব সচেতন। তিনি দেশের গরিব ও অসহায় মানুষের নিয়ে চিন্তা করেন। তাই গত ঈদের মত এবারের ঈদেও তিনি ঈদ উপহার পাঠিয়েছেন। যাতে আপনারা খুশি ও আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন।
তিনি আরও বলেন, সকল দুর্যোগে, রোগে, শোকে বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে। জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের ৩১২ জন দুস্থ ও গরিব লোকজনের মাঝে চার লক্ষ টাকা বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ