IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয়’খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুলরহনপুরে হয়ে গেল এবিয়ান ফুটবল ফেস্টিবলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০এবার হজে গিয়ে ৩৭ বাংলাদেশি মারা গেছেন‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি’পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষযেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেনিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল

খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও পলি জমে ভরাট হয়ে থাকা ঢেকরা সফিরের জমি হইতে খোর্দ্দভূবন ব্রীজ পর্যন্ত পর্যন্ত ১২০০ মিটার গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে এ কাজের শুভ উদ্বোধন করেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি পুনঃখননের ব্যবস্থা নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫–২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। খাল, বিল ও জলাশয় পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে যেমন কৃষকরা উপকৃত হবেন, তেমনি জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে যাবে।

তিনি আরও বলেন, খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন। পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলামা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ( তদন্ত) নজরুল ইসলাম, বলুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমরান হোসেস প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটিতে পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে আশে পাশের ফসলি জমিতে পানি জমে থাকত, ফলে প্রতি বছর আমাদের ক্ষতির মুখে পড়তে হতো। খালটি পুনঃখনন হলে এ সমস্যা অনেকাংশে সমাধান হবে বলে আমরা আশা করছি।

ঢেকরা গ্রামেন কৃষক রউফ বলেন, খালটি ঠিকমতো খনন করা হলে ফসল উৎপাদন ভালো হবে।

খোর্দ্দভূবন এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, খালটি পুনরুদ্ধার হলে এলাকার পরিবেশের ভারসাম্যও ফিরে আসবে। এবং এলাকায় ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ১২০০ মিটার খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কয়েক হাজার বিঘা জমির পানি নিষ্কাশনের ব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেছে।
এদিকে স্থানীয় সচেতন মহল প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়ন ও কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে সাধারণ মানুষ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বদলগাছী উপজেলার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news