IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে শত্রুতার বিষে এক বছরে তিন বার নিধন হচ্ছে পুকুরের মাছ, ১৫লাখ টাকার ক্ষতি

রাণীনগরে শত্রুতার বিষে এক বছরে তিন বার নিধন হচ্ছে পুকুরের মাছ, ১৫লাখ টাকার ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে মামুনুর রশিদ নামে এক মাছচাষীর পুকুরে বার বার শত্রুতার বিষে নিধন হচ্ছে লাখ লাখ টাকার মাছ।

গত এক বছরে তার পুকুরে প্রায় ৩বার বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা| এতে প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে ওই চাষীর। চাষী মামুুনুর রশিদ উপজেলার বড়গাছা ইউনিয়নের শফিকপুর মৃধাপাড়া গ্রামের মৃত এটিএম আলী জিন্নাহর ছেলে।

মামুনুর রশিদ জানান,বাড়ীর পশ্চিমপাশে প্রায় দুই বিঘা জলার একটি পুকুর শরিকদের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন| এরই মধ্যে পুকুরে প্রায় ৮লাখ দেশি টেংড়া মাছের রেনু পোনা ছেরে দিয়ে চাষ করছিলেন।

সোমবার রাতে পূর্ব শত্রুতার জ্বের ধরে কে বা কাহারা বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে| তিনি বলেন,মঙ্গলবার ফজরের নামাজের পর পুকুরে গিয়ে দেখি পুকুরের সবগুলো মাছ মরে ভেসে ওঠেছে এবং পুকুর থেকে বিষ ট্যাবলেটের গন্ধ বের হচ্ছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মামুনুর রশিদ| তিনি আরো জানান,এর দুই মাস আগে একই পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে পাবদা,গুলসা,সিলভারসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫লাখ টাকার মাছ বিষ দিয়ে নিধন করেছে।

এছাড়া গত বছরের মার্চ মাস নাগাদ পাঙ্গাসের রেনু পোনা মাছেও বিষ প্রয়োগ করে| এতে ওই সময় প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে| তিনি বলেন,বার বার শত্রুতার জ্বের ধরে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করছে। এতে তিন বারে প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে চরমভাবে ক্ষতির মুখে পরেছেন তিনি। তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

এব্যাপারে রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার বলেন,এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31