ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ স়ভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।
বক্তব্য রাখেন, ওসি নুরে আলম, ১৬, বিজিবির রহনপুর কোম্পানী কমান্ডার সুবেদার রেফায়েতউল্লাহ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জামালউদ্দিন, গোলাম কিবরিয়া হাবিব, মনিরুজ্জামান সোহরাব, সামিউল আলম শ্যামল,আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, সাংবাদিক নাহিদ ইসলাম, আলাউদ্দিন পারভেজ, নুর মোহাম্মদসহ অন্যরা।
সভায়,সীমান্তে পুশইন রোধে বিজিবির পাশাপাশি জনসাধারণের সহায়তা অব্যাহত রাখাসহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকল সদস্যের সহযোগিতা কামনা করা হয়।



